বাসের ধাক্কায় ইজিবাইকের ৭ যাত্রী নিহত

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের আমতলীতে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান: পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী মিনিবাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইজিবাইকের চালকসহ ৭ যাত্রী নিহত হন।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল কাদের জিলানি বলেন: দুপুর দেড়টার দিকে মহাসড়কের মাগুরমারি এলাকায় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী ‘আঁখি এন্টারপ্রাইজ’র একটি বাস বিপরীত দিক থেকে আসা ইজি বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইজি বাইকের যাত্রীরা নিহত হন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






