চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
বাস

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ডিএমপির ট্রাফিক উত্তরের বিমানবন্দর জোনের সহকারি কমিশনার শচিন মৌলিক চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের ঘটনাস্থলে কয়েকজন মারা গেছে, আর ৮/১০ জনের আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে।

জানা যায়, রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষার সময় জাবালে নূর নামের একটি বাস তাদের চারজনকে চাপা দিলে ঘটনাস্থলে সবাই মারা যায়।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ ‍শুরু করে। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

বিক্ষোভের কারণে ওই সড়কের যানবাহনকে অন্য সড়ক দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

Reneta

ক্যান্টনমেন্ট থানা পুলিশ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে: সর্বশেষ তথ্যানুযায়ী আমরা জানতে পেরেছি বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের ধাক্কায় অন্তত দু’জন নিহত হয়েছে। নিহতরা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিমানবন্দর সড়কসড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রত্যেক শিল্পীর ব্যক্তিত্ব বজায় রাখা খুবই জরুরি: বাপ্পারাজ

মে ১০, ২০২৬

এল ক্ল্যাসিকোর আগে আত্মবিশ্বাসী রিয়াল কোচ

মে ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রাদেশিক উপনির্বাচনে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল

মে ১০, ২০২৬

মাতৃত্ব পরবর্তী সমস্যা নিয়ে মুখ খুললেন কিয়ারা

মে ১০, ২০২৬

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ডিজিটাল প্রসিকিউশন সিস্টেম

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT