ময়মনসিংহ জেলা প্রতিনিধি: যৌন হয়রানি, বাল্যবিবাহ প্রতিরোধ ও নকলমুক্ত শিক্ষাঙ্গণসহ জরুরী প্রয়োজনে মোবাইল কোর্ট চালু রাখার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে শহরের টাউল হল প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যৌন হয়রানি বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও নকলমুক্ত শিক্ষাঙ্গণসহ জরুরী প্রয়োজনে মোবাইল কোর্ট চালু রাখার দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা মনে করি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পেলে সমাজের সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।
মানববন্ধনে জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়।







