জনপদ

বাল্যবিয়ের দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

বাল্যবিয়ের দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

রেজাউল করিম রেজা: বাল্যবিবাহের দুই মাসের মাথায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা আবু হাসান (১৯) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬) ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট (এক ধরনের বিষ) খেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তাদের।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত রানা লাবু অপমৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান: দুই মাস আগে রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নার সাথে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাল্যবিয়ে হয়।

কিন্তু মাঝে মধ্যেই তাদের মধ্যে মান অভিমান চলত। এক পর্যায়ে শনিবার ভোরে একসঙ্গে গ্যাস ট্যাবলেট পান করেন তারা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন: “স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ও মান অভিমানকে কেন্দ্র করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

বিষয়:আত্মহত্যা নাটোর বাল্য বিয়ে স্বামী-স্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…