স্পোর্টস

বার্সেলোনার বড় জয়

বার্সেলোনার বড় জয়

রাফিনিয়ার জোড়া গোলের সাথে মেসি ও সুয়ারেসের একটি করে গোলে বড় জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের ২১তম মিনিটে প্রথম গোলটি করেন রাফিনিয়া। ৩৬ তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান। এরপর ৪৩ তম মিনিটে লুইস সুয়ারেজ গোলের দেখা পান। দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন মেসি।

এই জয়ে আট ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬।

বিষয়:বার্সেলোনা লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…