চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনার বিপক্ষে খেলতে পারার আনন্দে পার্টি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

স্প্যানিশ কোপা ডেল রে’র শেষ ৩২টি দলের ড্র হয়ে গেছে। দলগুলোর মধ্যে যেমন বড় বড় ক্লাব আছে, আছে অখ্যাত দলও। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মত ক্লাবগুলোর বিপক্ষে খেলতে পারাটাই যাদের কাছে বড় প্রাপ্তি। বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবে, এমন আনন্দে তাই পার্টিই দিয়ে ফেলেছে রিয়াল মুরসিয়া নামের এক দল।

মুরসিয়া খেলে স্পেনের তৃতীয় বিভাগে। বারকয়েক খেলার অভিজ্ঞতা আছে কোপা ডেল রেতে। কিন্তু অতীতে কখনই খেলা হয়নি বার্সা কিংবা রিয়ালের মত দলগুলোর বিপক্ষে।

এবার ড্রয়ের পরপরই একত্রিত হয়েছিলেন ক্লাবটির ফুটবলার, কর্মকর্তারা। বার্সার মত দলের বিপক্ষে খেলা পড়ায় যেখানে সন্ত্রস্ত থাকার কথা ক্লাবটির, সেখানে আনন্দের আতিশয্যেয় কেঁদেই ফেলেছেন অনেক খেলোয়াড়। রাতভর চলেছে উদ্দাম পার্টি!

‘আমি ব্যক্তিগত ভাবে দুবার স্প্যানিশ কাপের শেষ ৩২ পর্যন্ত খেলেছি। কিন্তু কখনোই রিয়াল কিংবা বার্সার মত দলের বিপক্ষে খেলিনি। আমরা দারুণ আনন্দিত। আমি জানি এই খেলাটা দেখতে দূরদূরান্ত থেকে আমাদের অনেক আত্মীয়-স্বজন আসবে। দারুণ একটা ম্যাচ হবে সেটা।’ মুরসিয়ার স্ট্রাইকার ভিক্টর কার্তোর কথাতেই স্পষ্ট কতটা উত্তেজিত দলটির খেলোয়াড়রা।

অক্টোবরের ২৫ তারিখ প্রথম লেগে নিজ মাঠে বার্সাকে আতিথ্য দেবে মুরসিয়া। নভেম্বরের ২৯ তারিখ দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে খেলতে যাবে দলটি। যে মাঠে খেলতে পারাটাই মুরসিয়ার খেলোয়াড়দের জন্য অনেক কিছু এখন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাস্প্যানিশ কোপা ডেল রে
শেয়ারTweetPin

সর্বশেষ

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT