চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনাকে পুরো অর্থই পরিশোধ করলেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

উয়েফার আর্থিক ফেয়ার প্লের লঙ্ঘন হতে পারে বলে আশঙ্কা করে নেইমারের বাই আউট ক্লজের অর্থ ফিরিয়ে দিয়েছিল স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। পরে প্রতিনিধি পাঠিয়ে নেইমার নিজেই ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করেছেন বলে জানিয়েছে বার্সেলোনা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নেইমারের আইনজীবী বার্সার অফিসে গিয়ে পুরো অর্থ পরিশোধ করে এসেছেন বলে বিবৃতিতে জানিয়েছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ লিগের রীতি অনুযায়ী, কোনও খেলোয়াড়ের বাই আউট ক্লজের অর্থ লা লিগা কর্তৃপক্ষকে জমা দিতে হয়। প্রক্রিয়ার পরের ধাপে লিগ কর্তৃপক্ষ সেই অর্থ সংশ্লিষ্ট ক্লাবকে দেয় ওই খেলোয়াড়টিকে বিক্রি করার মূল্য হিসেবে।

পিএসজি সেভাবেই এগিয়েছে। বার্সা থেকে নেইমার আনুষ্ঠানিক বিদায় নেয়ার পর ফ্রেঞ্চ জায়ান্টরা ২২২ মিলিয়ন ইউরো একযোগে পাঠিয়েছিল লা লিগায়। কিন্তু রেকর্ড দলবদলের সেই প্রস্তুতিতে জল ঢেলে দেয় লিগা কর্তৃপক্ষ! পিএসজির ২২২ মিলিয়নের চেক গ্রহণে অস্বীকৃতি জানায় তারা।

যুক্তিতে স্প্যানিশ লিগ কর্তারা বলেছিলেন, নেইমারের বিষয়ে কোনও প্রকার ঝুঁকি নিতে চাচ্ছেন না তারা। ব্রাজিল তারকার বিষয়ে সমস্ত দায় দায়িত্ব পালনের ভার তাই একটি আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয়। তাতে দেখা দিয়েছিল নতুন এক জটিলতা। নেইমার সেটাই মেটালেন অর্থ পরিশোধ করে।

নেইমারের অর্থ তো দেবে পিএসজি, তবে তিনি নিজে কেন অর্থ দিলেন? এখানেও আছে এক ধরনের চাল। পিএসজি অর্থ দিলে সত্যি সত্যিই কোনও আইনি জটিলতা এসে পড়তে পারত। নেইমার নিজে পরিশোধ করায় এখন আর আইনি জটিলতায় পড়তে হবে না পিএসজিকে।

Reneta

আক্ষরিক অর্থে নিজের বাই আউট ক্লজ নিজে পরিশোধ করে পুরোপুরি বার্সার কাছ থেকে বন্ধনমুক্ত হয়ে গেলেন নেইমার। এখন তিনি ফ্রি! সেক্ষেত্রে ফ্রি ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লেখাবেন। যা যথাযথ আইনি প্রক্রিয়া। এখন পিএসজিকে আরও বাড়তি ৮০ মিলিয়ন কর পরিশোধ করতে হতে পারে ফ্রান্সকে। সেটিরও প্রস্তুতি নাকি সেরে রেখেছে ক্লাবটি।

এখন রেকর্ড মূল্যে নেইমারের কেবল পিএসজিতে নাম লেখানোর আনুষ্ঠানিক ঘোষণা আসার পালা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT