চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা ছাড়ার জন্য প্রস্তুত মেসি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ন ০৩, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি আছে লিওনেল মেসির। সেই চুক্তি শেষ হওয়ার পর প্রিয় ক্লাবের সঙ্গে আর কোনো নতুন চুক্তিতে বসবেন না আর্জেন্টাইন মহাতারকা, এমন দাবি করেছে স্প্যানিশ রেডিও কাদেনা সার!

সূত্রের বরাতে ইএসপিএন এফসিও জানাচ্ছে, বার্সার সঙ্গে মেসির দূরত্ব ক্রমেই বাড়ছে। দলের পারফরম্যান্সের বাজে অবস্থা, গত জানুয়ারিতে সাবেক কোচ আর্নেস্টো ভালভার্দেকে বরখাস্ত এবং দলে খেলোয়াড়দের মান নিয়ে মেসির হতাশার কথা জানিয়েছে ইএসপিএন।

মেসি এবং তার বাবা হোর্হে মেসি ক্লাবের বর্তমান চুক্তি নিয়ে কথা বললেও নতুন চুক্তি নিয়ে আর কোনো আগ্রহ দেখাননি। পুরনো সেই চুক্তি স্বাক্ষর হয়েছে ২০১৭ সালে, মেয়াদ ২০২১ পর্যন্ত। চুক্তির ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার জন্য কোনো আগ্রহও দেখাননি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড বা তার প্রতিনিধি।

মেসি কেনো ক্লাবের উপর রাগান্বিত সেটা অবশ্য সবারই জানা। বর্তমান কোচ কিকে সেতিয়েনের সঙ্গে বলতে গেলে কথাই বলেন না তিনি। সেতিয়েনের অধীনে বার্সার অবস্থাও যাচ্ছেতাই। সেভিয়া, সেল্টা ভিগোর সঙ্গে ড্রয়ের পর গত মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গেও ২-২ গোলে ড্র করে লা লিগা শিরোপা ধরে রাখার লড়াইয়ে পিছলে গেছে কাতালানরা।

শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পরিষ্কার ব্যবধান এখন চার পয়েন্টের। সেই ম্যাচে ক্যারিয়ারের ৭০০তম গোল পাওয়ার আনন্দ তাই উদযাপন করার সুযোগ হয়নি এলএম টেনের।

সাম্প্রতিক সময়ে আচরণও পাল্টে গেছে মেসির। সারাজীবনই চুপচাপ স্বভাবের মেসি গত দুই বছর ধরে ক্লাবের বিভিন্ন কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন। গত জানুয়ারিতে ভালভার্দের বরখাস্তের পর স্পোর্টস ডিরেক্টর ও সাবেক সতীর্থ এরিক আবিদালের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন। ফেব্রুয়ারিতে সরাসরি বলেছেন, বর্তমান দল ও পারফরম্যান্স দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জেতা সম্ভব নয়।

Reneta

মেসি দ্বন্দ্বে জড়িয়েছেন বার্সা বোর্ড পরিচালকদের সঙ্গেও। করোনার কারণে খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্তে কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। খেলার মাঠেও সাম্প্রতিক সময়ে তাকে বেশ আগ্রাসী দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবিদালবার্তেমেউবার্সামেসিলা লিগালিড স্পোর্টসসেঁতিয়েন
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT