ফুটবল

বার্সা চাইলেই দায়িত্ব নিতে প্রস্তুত জাভি

জাভি বার্সেলোনার নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভি বার্সেলোনার নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, ক্লাবের নতুন পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বার্সেলোনার সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজ জানিয়েছেন, তার পুরনো ক্লাব চাইলেই দলের কোচ হতে রাজী আছেন। তার বিশ্বাস, এতে ড্রেসিংরুমে কোনো অসন্তোষও তৈরি হবে না।

বার্সার হয়ে ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৭০০-এর বেশি ম্যাচ খেলেছেন জাভি। ক্লাবটির হয়ে জিতেছেন আট লা লিগা ও চার চ্যাম্পিয়ন্স লিগ। জাতীয় দল স্পেনের হয়ে জিতেছেন ২০০৮ ও ২০১২ ইউরো। সঙ্গে ২০১০ সালের বিশ্বকাপও।

কাতারের ক্লাব আল সাদের হয়ে ফুটবল ক্যারিয়ার শেষ করা জাভি এখন ক্লাবটির কোচের দায়িত্বে। বর্তমান কোচ কিকে সেতিয়েন দায়িত্ব নেয়ার আগে জাভিকে প্রস্তাব দিয়েছিল বার্সা, সেটা তিনি ফিরিয়ে দেন।

সুযোগ পেলে আবারও ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরতে চান বলে লা ভাঙ্গুয়ারদিয়াকে জানিয়েছেন জাভি, ‘আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বার্সায় ফিরতে চাই। এখন আমি নিজেকে একজন কোচ হিসেবে দেখতে চাই।’

‘আমি তাদের নিয়ে কাজ করতে চাই। যাদের উপর আমার বিশ্বাস আছে। এতে ড্রেসিংরুমে কোনো বিষাক্ত পরিবেশ তৈরি হবে না বলে আমার বিশ্বাস।’

বিষয়:জাভি বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…