চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার সাবেক তারকার ‘তিরে বিদ্ধ’ নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার যখন নিজের সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে মরিয়া। তখনই তার বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ এনেছেন বার্সারই এক সাবেক তারকা। কাতালানদের সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেটিটের তিরে বিদ্ধ ব্রাজিলিয়ান সুপারস্টার। শুধু স্বার্থপরতা নয়, নেইমারের বিরুদ্ধে ক্লাব পিএসজি এবং দলটির সমর্থকদের অসম্মান করার মতো অভিযোগও তুলেছেন তিনি।

পেটিট বিশ্বাস করেন, চলতি বছরের শুরুতে প্যারিস থেকে অন্যকোনো ক্লাবে যাওয়ার চেষ্টাকালে খুবই স্বার্থপর আচরণ করেছেন নেইমার। ফরাসি সাবেক এই আন্তর্জাতিক তারকার যুক্তি, নেইমার যে পরিমাণ অহংকার দেখান, খেলা দিয়ে সেটা তিনি ব্যাক-আপ দিতে সক্ষম নন।

১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের ৩-০ ব্যবধানে জয়ের শেষ গোল করা পেটিট আরএমসি স্পোর্টকে বলেছেন, ‘যখন জিদান বা ইয়ুরি জর্কেফের সঙ্গে খেলেছি, তখন জানতাম তারা প্রত্যেকেই একার বলে ম্যাচের ভাগ্য লিখে দিতে পারেন। সে কারণেই আমরা তাদের অনেক বিষয় মেনে নিয়েছি। কিন্তু নেইমারের ক্ষেত্রে সেই সূত্র মোটেই খাটে না। কারণ সে খেলে নিজের জন্য এবং একমাত্র নিজের জন্য।’

বার্সা ছাড়াও আর্সেনাল, চেলসি ও মোনাকোর হয়ে খেলা সাবেক এ মিডফিল্ডার বলেছেন, ‘পিএসজির ড্রেসিংরুমে থাকেন বা সেখানকার ভালো খবর রাখেন এমন অনেকেই বলেন ক্লাব এবং ক্লাবের সমর্থকদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।’

গত গ্রীষ্মে নেইমার নিজের ভবিষ্যৎ ঘিরে তীব্র বিতর্কের শিকার হয়েছিলেন, যেখানে তিনি রিয়াল মাদ্রিদ বা সাবেক ক্লাব বার্সার যেকোনো একটিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। শেষপর্যন্ত সব চেষ্টাই ম্লান হয়ে যায়।

পরে ইনজুরি কাটিয়ে দলে ফিরলে ব্রাজিলিয়ানকে পিএসজি ভক্তরা প্রতিকূল সংবর্ধনা দেয়। যদিও স্টাসবুর্গের বিপক্ষে সেই ম্যাচে শেষ মুহূর্তে তার গোলেই জয় পেয়েছিল ফরাসি জায়ান্টরা।

Reneta

চলতি মৌসুমে এপর্যন্ত চার গোল করেছেন নেইমার। তার দলও আছে লিগ টেবিলের শীর্ষে। ১৪ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে তারা। রোববার রাতেই আবার লিগ ম্যাচে পিএসজির জার্সি গায়ে নামার কথা নেইমারের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT