চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার হার, লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ পূর্বাহ্ণ ০৫, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ম্যাচের ফলাফলের দিকে ঈগলের চোখ রেখেছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের ম্যাচে জয়টাই যথেষ্ট ছিল না, আজই শিরোপা উদযাপন সেরে ফেলতে বার্সার হার অথবা ড্রয়েও লস ব্লাঙ্কোসদের চোখ ছিল। কার্লো আনচেলত্তির দলের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। কাদিজের সঙ্গে রিয়াল পেয়েছে ৩-০ গোলের জয়। আরেক খেলায় জিরোনার বিপক্ষে ৪-২ গোলে হেরেছে বার্সেলোনা। তাতে আর অপেক্ষা বাড়েনি, চার ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিজেদের ঘরে নিয়েছে রিয়াল।

৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট পেয়ে রিয়াল সবার ধরছোঁয়ার বাইরে। বার্সাকে হারিয়ে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জিরোনা। এক পয়েন্ট কম নিয়ে তিনে বার্সেলোনা। ২৬ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে অবনমনের শঙ্কায় কাদিজ।

সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ মিনিটে রিয়ালকে লিড পাইয়ে দেন ব্রাহিম দিয়াজ। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন জোসেলু।

এদিকে, জিরোনার মাঠে তৃতীয় মিনিটেই আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোলে বার্সা লিড পায়। পরের মিনিটে সমতা টানেন দভবয়েক। বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে স্পটকিকে কাতালান ক্লাবটিকে আবারো এগিয়ে দেন রবার্ট লেভান্ডোভস্কি।

৬৫ ও ৬৭ মিনিটে পর্তু ও মিগুয়েলের নিশানাভেদে জিরোনা এগিয়ে যায়। ৭৪ মিনিটে পর্তু আবারো বল জালে জড়ালে বার্সার হারের সঙ্গে নিশ্চিত হয় আগেভাগেই রিয়ালের লা লিগার শিরোপার উদযাপন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদিজজিরোনাবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT