চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বার্সার চ্যাম্পিয়ন্স লিগ জেতার সামর্থ্য নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচ। ম্যাচের আগে কাতালান ডেরামুখে কথার তীর ছুঁড়েছেন ডায়নামো কিয়েভের কোচ মিরসেয়া লুসেস্কু। ইউক্রেনিয়ান ক্লাবটির রোমানিয়ান কোচের ভাষ্য, বার্সা এখন নখদন্তহীন বাঘ, যাদের এখন আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার সামর্থ্য নেই!

বুধবার দিবাগত রাত ২টায় ন্যু ক্যাম্পে গ্রুপ ‘জি’র শীর্ষ দল বার্সেলোনার মুখোমুখি হবে ডায়নামো কিয়েভ। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বার্সা। সমান ম্যাচে এক ড্রতে কিয়েভ পয়েন্ট তুলেছে মাত্র ১।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান অবস্থান অবশ্য বার্সার আসল অবস্থাকে ফুটিয়ে তুলতে পারছে না। ইউরোপিয়ান আসরে দুই ম্যাচে জয় তুললেও কাতালানরা ধুঁকছে লা লিগায়। লিগে শেষ চার ম্যাচের একটিতেও জয় আসেনি রোনাল্ড কোম্যানের দলের।

লিগে দুটি হার আর দুই ড্রয়ে শেষ চার ম্যাচ থেকে বার্সার সংগ্রহ সবে দুই পয়েন্ট। সবশেষ ২০০২-০৩ মৌসুমে লুইস ফন গালের অধীনে এতটা খারাপ অবস্থানে ছিল ক্লাবটি। সেবার ষষ্ঠ হয়ে লিগ শেষ করেছিল।

চ্যাম্পিয়ন্স লিগেও নড়বড়ে অবস্থা মেসিদের। ২০১৫ সালের পর শিরোপা জয় তো দূরের কথা, ফাইনালেও ওঠা হয়নি বার্সার। বিশেষ করে গত আসরে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জার ক্ষত এখনো দগদগে। বুধবার ম্যাচের আগে সেই ক্ষতে আরও একবার খোঁচা লাগিয়ে বসে আছেন কিয়েভ কোচ।

‘বায়ার্ন ম্যাচের পরেই বোঝা গেছে যে বার্সা পরিবর্তনের খোঁজে আছে। তাদের দলে প্রতিভার অভাব নেই, তবে তাদের ধরন তো আগে বুঝতে হবে।’

Reneta

‘আমার মনে হয় না এই মুহূর্তে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জেতার অবস্থায় আছে। বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির এবার ভালো সম্ভাবনা আছে।’

লা লিগার চেয়ে বার্সা এখন কেনো চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থানে আছে সেটাও ব্যাখ্যা করেছেন লুসেস্কু, ‘লা লিগার চেয়ে বার্সা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছে, কারণ ঘরোয়া লিগে একেকটি দল প্রতিপক্ষ সম্পর্কে ভালোই ধারণা রাখে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ ২০২০-২১বার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT