চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে ‘সান্ত্বনা মূল্য’ দিয়ে মেসিকে চায় ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা শেষপর্যন্ত হাল ধরে না থাকলে হয়তো ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে এ মৌসুমেই মাঠ মাতাতে দেখা যেত লিওনেল মেসিকে। মেসি ন্যু ক্যাম্পে থেকে যাওয়ায় মহাতারকাকে পাওয়া হয়নি সিটিজেনদের। সেজন্য একেবারেই হাল ছেড়ে দেয়নি ইংলিশ ক্লাবটি। শীতকালীন দলবদলে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাওয়ার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে পেপ গার্দিওলার দল।

ব্রিটিশ পত্রিকা ডেইলি স্টারের প্রতিবেদন, বার্সা অধিনায়ককে পেতে আগামী জানুয়ারির দলবদলে নতুন কৌশল ঠিক করেছে ম্যানসিটি। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য তারা দিতে চায় ‘১৬ মিলিয়ন’ ইউরো! যেখানে ২০২১ সালের জুন পর্যন্ত আর্জেন্টাইন অধিনায়কের জন্য ৭০০ মিলিয়ন বাই আউট ক্লজ বেধে দিয়েছে বার্সা, সেখানে ম্যানসিটি এমন প্রস্তাব দিয়ে বসলে কাতালান কর্তাদের চেহারাটা দেখার মতোই হয়তো হবে!

ম্যানসিটির এমন প্রস্তাব কিন্তু একেবারেই অমূলক নয়। ২০২০-২১ মৌসুম শেষ হলেই বার্সার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে মেসির। এর আগে তাকে নতুন চুক্তিতে বসাতে না পারলে কাতালানদের চোখের সামনে দিয়ে বিনামূল্যে যেকোনো ক্লাবে যেতে পারবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এটা এখন সবারই জানা যে, ফ্রি ট্রান্সফারের সময়টার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ম্যানচেস্টার সিটি।

Banglabid

ম্যানসিটির সামনে এখন বড় চ্যালেঞ্জ আসছে বছর বার্সার প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউয়ের অধীনে নতুন চুক্তিতে বসবেন না মেসি, এটা দিনের আলোর মতোই পরিষ্কার। নতুন প্রেসিডেন্ট আর তার নতুন বোর্ড মহাতারকাকে খুশি করতে পারলে হয়তো বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি। সেটা ঠেকাতে জানুয়ারির দলবদলে মোটামুটি মূল্যে সাবেক শিষ্যকে চাইছেন সিটি কোচ গার্দিওলা। ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’ প্রস্তাব পাওয়ার পর বার্সা কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার।

সিটির চিফ অপারেশন ম্যানেজার ওমর বেরাদা অবশ্য বেশ কয়েকবারই উচ্চারণ করেছেন, মেসিকে কেনার মতো বেশ ভালো সামর্থ্য তাদের আছে। ম্যানসিটির পেট্রো ডলারের শক্তি নিয়ে কারোই সন্দেহ নেই। সমস্যা হচ্ছে মেসির ইচ্ছা আর বার্সার প্রেসিডেন্ট নির্বাচন। মৌসুমের আগে যেখানে ম্যানসিটির টাকা খরচের ইচ্ছাই ছিল না, সেখানে এবার তো তাও কিছু অর্থের প্রস্তাব দেয়ার কথা ভাবা হচ্ছে। বার্সার পরবর্তী পদক্ষেপের উপর তাই অনেককিছু নির্ভর করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামেসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের গানের তারকাবহুল মিউজিক ভিডিও

পরবর্তী

জন্মদিনে শেখ রাসেলের প্রতি ফুলেল শ্রদ্ধা

পরবর্তী
শেখ রাসেল

জন্মদিনে শেখ রাসেলের প্রতি ফুলেল শ্রদ্ধা

ক্ল্যাসিকোর আগে রিয়ালকে বিপদে ফেললেন রামোস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT