বারমুডার প্রথম অলিম্পিক স্বর্ণজয়ীকে দেখে নিন

বারমুডার প্রথম অলিম্পিক স্বর্ণজয়ী ক্রীড়াবিদ জ্যোতি রায় স্বর্ণপদক গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
কেবল ৬৩ হাজারের কাছাকাছি অধিবাসীর দেশ বারমুডা। ছোট্ট এই দেশটাতেই আজ খুশির বন্যা বইছে। নিজেদের অলিম্পিক ইতিহাসে প্রথম স্বর্ণজয়ীর দেখা যে পেয়ে গেছে তারা। টোকিওয় সোনার হাসি এনেছেন তাদের মেয়ে ফ্লোরা ডাফি।
টোকিও অলিম্পিকে মেয়েদের ট্রায়াথলন ইভেন্টে সোনা জিতেছেন ডাফি। ৩৩ বছরের অ্যাথলেট ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়েছেন প্রায় এক মাইলের মতো সাঁতারের পর, ২৫ মাইল সাইকেল চালিয়ে, শেষে ৪.৬ মাইল দৌড়ে নিজ ইভেন্ট শেষ করতে।
তাতে বারমুডার ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী অ্যাথলেট এখন ডাফি। দেশটির মাত্র দুজন প্রতিযোগী আসতে পেরেছেন টোকিও পর্যন্ত। বারমুডা আগে কেবল একবারই পদক জিতেছে অলিম্পিকে, সেটি ১৯৭৬ আসরে ছেলেদের হেভিওয়েট বক্সিংয়ে জেতা ব্রোঞ্জ।
মঙ্গলবার গেমসের চতুর্থ দিনে মেয়েদের ট্রায়াথলনের এ ইভেন্টে রুপা গেছে গ্রেট ব্রিটেনের ঝুলিতে, জর্জিয়া টেলর-ব্রাউন হয়েছেন দ্বিতীয়, মাত্র ৭৪ সেকেন্ডের জন্য। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি জাফেরেস।







