চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাম গণতান্ত্রিক জোটের নির্বাচনী প্রচারণায় বাধা, ইসিকে চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
নির্বাচন-প্রার্থী-বাম গণতান্ত্রিক জোট

নির্বাচনী প্রচারে বাধা ও কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ করে নির্বাচন কমিশনকে লিখিত চিঠি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। লিখিত চিঠি জমা দিলেও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জোটের নেতাদের সঙ্গে দেখা করেননি।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম লিখিত অভিযোগ জানান।

শাহ আলমের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যরা হলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ, কমিউনিস্ট লীগের সদস্য নজরুল ইসলাম ও মীর মোফাজ্জাল হোসেন।

প্রতিনিধি দলটি ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে শনিবার বেলা ১২টার দিকে নির্বাচন ভবনে আসেন। সচিবের ব্যক্তিগত সহকারী (পিএস) তাদের অপেক্ষা করতে বলেন। কিন্তু প্রায় ঘণ্টাখানেক বসে থাকার পর পিএস এসে জানান, দেখা হবে না।

শাহ আলম সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করে বলেন, ‘সারা দেশে বিভিন্ন সংসদীয় আসনে সরকারি দলের সমর্থকরা আমাদের নেতাদের পোস্টার ছিঁড়ে ফেলছে। এছাড়া প্রচার কাজে বাধার সৃষ্টি করছে। তাদের সঙ্গে পুলিশও একই আচরণ করছে। এসব জানাতেই সচিবের সঙ্গে সাক্ষাত করতে এসেছিলাম। কিন্তু সাক্ষাত না করায় লিখিত অভিযোগ প্রাপ্তি ও জারি শাখায় জমা দিয়েছি।’

অভিযোগে বলা হয়, ঢাকা-১২ আসনে জোটের প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারে ১৩ ডিসেম্বর ফার্মগেট এলাকায় হামলা চালানো হয়। ১১ ও ১২ ডিসেম্বর মগবাজার, ইস্কাটন ও মনিপুরি এলাকায় মই মার্কার পোস্টার ছিঁড়ে ফেলা হয় ও প্রচারে বাধা দেওয়া হয়।

Reneta

কুষ্টিয়া-৩ আসনে মই মার্কার প্রার্থী শফিউর রহমান শফির প্রচারে পুলিশ বাধা দিয়েছে। আগে থেকে রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলেও পুলিশ অন্যায়ভাবে প্রচারণায় বাধা দেয়।

এছাড়া সাতক্ষীরা-১ আসনে জোটের প্রার্থীর পথসভায় সরকার দলীয় জোটের কর্মীরা বাম জোটের প্রার্থী আজিজুর রহমানের পথসভায় হামলা চালায় বলে অভিযোগ জোটের।

অভিযোগে বলা হয়, কর্মী-সমর্থকদের পুলিশ হয়রানি করছে। শুক্রবার স্থানীয় খলিশখালী বাজারে কাস্তে মার্কার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে।

বাকি আসনগুলো, বাম গণতান্ত্রিক জোটের কর্মীদের ওপর হামলা, পোস্টার ছিঁড়ে ফেলা, মাইকের তার ছিঁড়ে ফেলা, প্রচারে বাধা ও পুলিশি হয়রানিসহ বেশ কিছু বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়।

চিঠিতে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট এসব অভিযোগ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণাবাম গণতান্ত্রিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT