বাবা হারালেন গলফার সিদ্দিকুর

বাবা ও গলফার সিদ্দিকুরের একসঙ্গে ছবি, বাবা অসুস্থ অবস্থায়, পরিবারের জন্য দোয়া চাওয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের বাবা মো. আফজাল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন মাটিকাটা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সিদ্দিকুরের পরিবারের ইচ্ছা ছিল আফজাল হোসেনের লাশ মাদারীপুরের পারিবারিক কবরস্থানে দাফন করার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সিদ্ধান্ত বদলে বৃহস্পতিবার মরহুমকে ক্যান্টনমেন্ট সংলগ্ন দক্ষিণ মানিকদি কবরস্থানে দাফন করা হয়েছে।
আফজাল হোসেন তার স্ত্রী ও চার পুত্র রেখে গেছেন। সিদ্দিকুরের পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করতে বলা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






