বিনোদন

বাবা হারালেন অভিনেত্রী তারিন জাহান

তারিন জাহান তার বাবার সাথে ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী তারিন জাহান তার বাবার সাথে ছবি, শোক ও দুঃখ প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোটপর্দার তারকা অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

তার মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন তারিন জাহান নিজেই।

এদিন বিকেলে তারিন জাহান বলেন, আমার বাবা আর নেই। তিনি আজ দুপুরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

তারিন জানান, বাবার করোনা ছিলো না। তবে তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। গত দেড় মাস ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। এদিনই বাবা হৃদযন্ত্রের ক্রিয়া (কার্ডিয়াক এরেস্ট) বন্ধ হয়ে মারা যান।

সবার কাছে দোয়া চেয়ে তারিন বলেন, জীবনমৃত্যুর সঙ্গে বাবা অনেক দিন যুদ্ধ করেছেন, কিন্তু আজ তিনি চলেই গেলেন। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাইছি।

বেশকিছু দিন ধরেই তারিনের বাবা অসুস্থ ছিলেন। গেল ডিসেম্বরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়, সেসময় লাইফ সাপোর্টেও নেয়া হয় তাকে।

তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান।

বিষয়:অভিনেত্রী তারিন তারিন জাহান নাটক বাবা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…