চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মেয়ের আত্মহত্যা: রিমান্ডে আবুল মেম্বার থেকে সুনির্দিষ্ট তথ্য পায়নি পুলিশ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৩:৪৬ অপরাহ্ণ ০৬, মে ২০১৭
অপরাধ, গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের শ্রীপুরে বাবা-মেয়ের ট্রেনের নীচে আত্মহত্যার ঘটনায় গোসিঙ্গা ইউনিয়নের মেম্বার আবুল হোসেনের কাছ থেকে কোন সুনিদিষ্ট তথ্য পায়নি পুলিশ। তবে আসামী ফারুক এলাকার বখাটে ছিল বলে আবুল হোসেন পুলিশকে নিশ্চিত করেছেন।

ঢাকা রেলওয়ে পুলিশের ওসি ইয়াসিন ফারুক মজুমদার চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।

ইয়াসিন ফারুক মজুমদার বলেন, আবুল হোসেনকে দুই দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। প্রথম দফায় দুই দিন ও পরে তিনদিন। শনিবার দ্বিতীয় দফার শেষদিন চলছে। কাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

Banglabid

‘তার কাছ থেকে এখনো সুনিদিষ্ট কোন তথ্য জানা যায়নি। তবে আসামী ফারুক সম্পর্কে আবুল হোসেন পুলিশকে জানিয়েছেন এলাকার বখাটে ছেলে ছিল সে।’

মামলার বাদী হালিমা বেগম তার মেয়ের ওপর নির্যাতন ও গরু চুরির ব্যাপারে মেম্বার আবুল হোসেনের কাছে বেশ কয়েকবার নালিশ দিয়েও কোনো বিচার পায়নি বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা রেলওয়ে পুলিশের ওসি ইয়াসিন ফারুক বলেন, রিমান্ডে আবুল হোসেন এসব কথা স্বীকার করেনি। তিনি বলেছেন, হালিমা তার কাছে কোনো নালিশ নিয়ে যাননি।

Reneta

এখন পর্যন্ত আয়েশার ময়না তদন্তের রিপোর্ট রেলওয়ে পুলিশের হাতে এসে পৌঁছায়নি বলে জানান ঢাকা রেলওয়ে পুলিশের ওসি।

এর আগে বাবা-মেয়ের ট্রেনের নীচে আত্মহত্যার মামলার আসামি মনে করে যে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছিল, একদিন পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। কেননা হালিমা বেগম বলেছেন, এই শহীদ মামলার আসামি নয়।

ঢাকা মেডিকেল কলেজের একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে যে, শিশু আয়েশার ট্রেনে কাটা যাওয়ার পর শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন থাকায় চিকিৎসকরা তার দেহে ধর্ষণের কোনো আলামত পায়নি।

এর আগে মেয়েসহ ট্রেনের নীচে আত্মাহুতি দেওয়া হযরত আলী সরকারের স্ত্রী হালিমা বেগমের আজীবন ভরণ-পোষণের দায়িত্ব নেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

গত ২৯ এপ্রিল সকালে শ্রীপুর রেলস্টেশন থেকে কিছুটা দূরে রেললাইন থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, ফারুক নামের স্থানীয় এক বখাটে হযরত আলীর মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী শিশু আয়েশাকে একাধিকবার শ্লীলতাহানির চেষ্টা করে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের কাছে  ঘটনার বিচার চাইতে গিয়ে পাননি। তিনি তা ধামাচাপা দেন। পরে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবা-মেয়ের আত্মহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধুদের খুব মনে পড়বে ‘ক্ষুদে গানরাজ’ অঙ্কনের

পরবর্তী

‘মাগুরাতে ভীষণ যেতে ইচ্ছা করে’

পরবর্তী
ঢাকায় কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণ অনুষ্ঠানে লোপামুদ্রা মিত্র

‘মাগুরাতে ভীষণ যেতে ইচ্ছা করে’

জাস্টিন বিবারের নিরাপত্তায় সালমানের দেহরক্ষী

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT