বাংলাদেশ

বাবা প্রাণভিক্ষা চাননি: হুম্মাম

বাবা প্রাণভিক্ষা চাননি: হুম্মাম

সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে কোনো আবেদন করেননি বলে দাবি করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

শনিবার রাত পৌনে ১১টার দিক কারাগারে তার বাবার সঙ্গে দেখা করে হুম্মাম বলেন, ‘বাবা বলেছেন, সরকার নির্বাচনে না হারাতে পেরে সরকার আমার জান নিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমার বাবা আমাকে বলেছেন, এ সরকারের আমলে কত কাগজ বের হচ্ছে। এ রকম বাজে কথা (প্রাণভিক্ষা) কে বলেছে ?’

এর আগে রাত ৯টার পর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে সাক্ষাত করতে কেন্দ্রীয় কারাগারে যান তার পরিবারের সদস্যরা।

বিষয়:মানবতাবিরোধী অপরাধ সাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…