চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা নৌকার প্রার্থী, চিত্রনায়ক সাইমনের প্রচারণায় মাঠ গরম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২১
বিনোদন
A A

আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত চিত্রনায়ক সাইমন সাদিকের পরিবার। তার বাবা ছাদেকুর রহমান কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আবারও নৌকার প্রার্থী হয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

বাবা নৌকার প্রার্থী হওয়ায় প্রচারণায় মাঠে নেমেছেন নায়ক সাইমন। ‘চিত্রনায়ক’ এর ইমেজ থাকায় তিনি প্রচারণায় নামায় ওই অঞ্চলের ভোটের মাঠ নাকি অনেকটাই গরম! এমনটাই জানিয়েছেন ‘পোড়ামন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা এই অভিনেতা।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ মহিনন্দ। এলাকার পুরনো রাজনীতিবিদ সাইমনের দাদা মো. সিদ্দিকুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সেই সুবাধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাইমনদের পারিবারিক সু-সম্পর্ক।

কয়েকদিন নির্বাচনী প্রচারণা করে ঢাকায় ফিরে ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিং করছেন সাইমন। চ্যানেল আই অনলাইনকে বললেন, আগেই দুইদিনের শিডিউল দেয়া ছিল। সে কারণে ভোটের আমেজ রেখে শুটিং করছি। শেষ করে আবার কিশোরগঞ্জ ফিরে যাবো। কেন্দ্রীয় আওয়ামী লীগের হয়ে বিভিন্ন প্রচারণায় রাস্তায় নেমেছিলাম। এবার বাবার জন্য প্রচারণা চালাচ্ছি। এ এক অন্যরকম অনুভূতি।

সাইমন বলেন, এলাকায় নির্বাচনী প্রচারণা খুব উপভোগ করছিলাম। উৎসবের আমেজ বিরাজ করছে। বাইকে নির্বাচনী এলাকা ঘুরে প্রচারণা করেছি। আমাদের অঞ্চলের সবাই বাবাকে খুব পছন্দ করেন, শ্রদ্ধা করেন।

বাবা একেবারে ক্লিন ইমেজের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরাও সবাই সমর্থন দিয়েছেন। সে কারণে নৌকার প্রার্থী হিসেবে বাবার জয়ের ব্যাপারে আশাবাদী ‘ব্লাকমানি’ সিনেমার এ নায়ক।

Reneta

তিনি বলেন, বাবা শুরুতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এর আগে একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এলাকার মানুষ চাচ্ছেন তিনি আবার জনপ্রতিনিধি নির্বাচিত হোক। তাদের চাওয়াতে নির্বাচন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইউপি নির্বাচনকিশোরগঞ্জচিত্রনায়কনির্বাচনপোড়ামনবাবালিড বিনোদনসাইমনসাইমন সাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT