চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা দিবসেও গুগল ডুডলে হাঁস পরিবারের গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বিশ্ব বাবা দিবস-গুগল ডুডল

চলতি বছরের মা দিবসে টেক জায়ান্ট গুগল তার ডুডলে নিয়ে এসেছিল মমতাময়ী আর সদা সাবধানী মা হাঁস আর ছানাদের গল্প। এবার বাবা দিবসেও ডুডলে এসেছে সেই পরিবারটিই।

সন্তানদের তাদের বাবার সঙ্গে যে মধুর সম্পর্ক, তাই ফুটে উঠেছে হাঁসের ছয়টি ছোট্ট হাঁসের ছানার সঙ্গে বাবা হাঁসের গল্প নিয়ে এবারের ডুডলে।

অ্যানিমেটেড ডুডলের প্রথম ছবিতে দেখা যায়, একটি বড় পাতিহাঁস জেগে বসে থেকে তার ঘুমন্ত বাচ্চাদের পাহারা দিচ্ছে। বাচ্চাগুলো মায়ের মতোই বাবার আশপাশেও গুঁটিশুটি মেরে ঘুমিয়ে আছে। কেউ আবার ঘুমাচ্ছে বাবার পিঠে উঠে!

ছবিটির নিচে রয়েছে তিনটি প্লে বাটন। প্রতিটিতে রয়েছে বাবা হাঁস ও তার ছানাদের দৈনন্দিন নানা মিষ্টিমধুর কর্মকাণ্ডের দৃশ্য। প্রথম বাটনটিতে ক্লিক করলে দেখা যায়, সবগুলো ছানা একসঙ্গে বাবার সঙ্গে খেলছে। কেউ মাথায় চড়ে, কেউ পিঠে উঠে, আর কেউ আশপাশে ছুটোছুটি করছে। কেউ আবার বাবাকে ডাকতে ডাকতে অস্থির করে ফেলছে। দু’টো ছানা আবার আদুরে মুখ করে বাবার গায়ে মাথাটা ঘষে দিচ্ছে।বিশ্ব বাবা দিবস-গুগল ডুডল

বাবা হাঁসটি চুপচাপ বাচ্চাদের সব হট্টগোল সহ্য করছে। এত জ্বালাতনের মাঝেও আশপাশে তাকিয়ে সব ছানাদের মজা করতে দেখেও বাবাও আনন্দে চোখ বুজে ফেলে। সন্তানের এই আদুরে অত্যাচারেও যেন বাবার সুখ।

দ্বিতীয় প্লে বাটনে ক্লিক করলে বাবার সঙ্গে ছানাগুলোর লুকোচুরির দৃশ্য দেখা যায়। বাবা যখনই তাকাচ্ছে, ছানাগুলো সাথে সাথে পানির নিচে ডুব দিচ্ছে। চমকে গিয়ে হাঁসটা আশপাশে তাকাচ্ছে, বাচ্চাগুলো কই গেল? যদি হারিয়ে যায় তবে তাদের মায়ের কাছে কী জবাব দেবে সে??বিশ্ব বাবা দিবস-গুগল ডুডল

Reneta

কিন্তু ততক্ষণে হাঁসের ছানাগুলো সাঁতরে চলে গেছে বাবার পেছনে। বাবা হাঁসটি আবার ওদিকে তাকাচ্ছে, তখন বাচ্চাগুলো আবার দুষ্টুমি করে ডুবসাঁতার দিয়ে চলে আসছে এদিকে!

বাবার সঙ্গে সন্তানের কাটানো সময়গুলো সাধারণত সবসময়ই হয় খেলাধুলা আর মজায় পরিপূর্ণ। ডুডলের তৃতীয় প্লে বাটনেও এমনই একটি দৃশ্য ফুটে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে, বাবা হাঁস মুখ দিয়ে পানির বুদবুদ বানিয়ে হাঁস ছানাদের দিকে ছাড়ছে। ছানাগুলো সেসব বুদবুদের ভেতর ঢুকেই উড়ে যাচ্ছে আকাশে।

একটু পর সেই ‍বুদবুদ ফেটে গিয়ে সবগুলো ঝাঁপিয়ে পড়ছে পানিতে। বাচ্চাদের হইহুল্লোড়ে বাবা আবারও বুদবুদ বানিয়ে ছড়িয়ে দিচ্ছে! এটাই তাদের এক মজার খেলা।বিশ্ব বাবা দিবস-গুগল ডুডল

বিশ্ব বাবা দিবসে আপাতদৃষ্টিতে গুগলের এই ডুডলটি বেশ সাধারণ। কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বাবা ও সন্তানের একে অপরের প্রতি ভালোবাসার কিছু খণ্ডচিত্র। সেখানে ফুটে উঠেছে, বাচ্চাদের কাছে বাবা মানেই ভিন্নরকম আনন্দ, কিছু ছোট ছোট প্রশ্রয়, বাবা মানেই নিজে দায়িত্ব নিয়ে সন্তানদের খুশিগুলো পাইয়ে দেয়া। বাবা মানেই পরম নির্ভরতা।

ডুডলটির পাশে থাকা সার্চ অপশনে ক্লিক করলে বাবা দিবস নিয়ে সংবাদ প্রতিবেদনসহ নানা ধরনের তথ্য সম্বলিত গুগল সার্চ পেজ চলে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলগুগল ডুডলবিশ্ব বাবা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT