বাপ-বেটিতে খেলতে মজা

শহীদ কাপুর ও কন্যা মিশা
বাপ-বেটিতে খেলাধুলায় বেশ মজেছেন বলিউড তারকা শহীদ কাপুর এবং তার কন্যা মিশা কাপুর। কন্যার সঙ্গে এবার ফুটবল নিয়ে খেলতে নেমেছেন শহীদ। সেই খেলার ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেন শহীদ কাপুর। ছবিতে দেখা যায়, শহীদকন্যা মিশা বল হাতে পোজ দিচ্ছে আর পেছন থেকে তাকে ধরে আছেন বাবা শহীদ কাপুর।
কন্যার জন্য যেন ভালোবাসার কমতি নেই শহীদ কাপুরের। বলিউডের আদুরে বাবাদের মধ্যে ইতিমধ্যেই স্থান করে নিয়েছেন শহীদ। মেয়েকে সময় দেয়া, তাকে নিয়ে পুলে নামা, বেড়াতে যাওয়া কোনো কিছু যেন কমতে রাখেননি এতদিন। এই আদর ভালোবাসায় শহীদ কন্যার কেটে যাচ্ছে প্রায় একটি বছর।
কন্যার জন্মদিন পালন করতেও শহীদের আয়োজনের যেন কমতি নেই। ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন দেশের বাইরে উদযাপন করবেন জন্মদিন। এসময় কাজ থেকে খানিকটা বিরতি নেবেন শহীদ। কন্যার জন্য শহীদের এই ভালোবাসা যেন কোনোভাবেই চোখ এড়াবার মতো নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।






