চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্ধবীকে পেটালেন এখন, ব্যবস্থা পরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশদের প্রতিভাবান ফরোয়ার্ড বলা হয় ম্যাশন গ্রিনউডকে। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো, কাভানিকে ছাপিয়ে যেতে না পারলেও দক্ষতায় পিছিয়ে নেই তিনি। সমস্যা হল, মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বাইরের নেতিবাচক সব বিষয়ে বিতর্কে জড়ানো একরকম নিত্য করে ফেলেছেন ২০ বর্ষী তারকা।

সম্প্রতি বান্ধবী পরিচয়ে হোটেলে একজনকে রাখার অভিযোগে শিরোনাম হয়েছেন গ্রিনউড। শাস্তি হিসেবে পান চার ম্যাচের নিষেধাজ্ঞা। পরের ঘটনা আরও ভয়াবহ। দীর্ঘদিনের সঙ্গী, বান্ধবী হ্যারিয়েট রবসনকে বাজেভাবে মেরে রক্তাক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সয়লাব রবসনের পোস্ট করা রক্তাক্ত ভিডিও-ছবি।

নেশনস লিগে আইসল্যান্ডে হোটেলে নারী আনায় ম্যানইউ সেবার শুধু তিরস্কারেই ছেড়ে দেয় গ্রিনউডকে। এবার যে অভিযোগ, রেড ডেভিলদের থেকে শুরু করে ইংল্যান্ড জাতীয় দল, সবকিছুতে খেলা পড়ে গেছে শঙ্কায়! যদিও পুরো সত্য না জানা পর্যন্ত কোনো মন্তব্য করতে চায়নি ম্যানইউ।

ঘটনার সত্যতা উদঘাটনের চেষ্টা চলছে জানিয়েছে ম্যানইউ, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং অভিযোগ সম্পর্কে আমরা সচেতন। অভিযোগ প্রমাণিত হওয়া পর্যন্ত আর মন্তব্য করা হবে না। ম্যানচেস্টার ইউনাইটেড কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেবে না।’

ইংলিশ স্ট্রাইকারের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে রবসন ইনস্টাগ্রামে বেশকিছু ছবি-ভিডিও পোস্ট করেছেন। জানিয়েছেন, গ্রিনউড তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। বান্ধবীর অভিযোগের প্রেক্ষিতে অবশ্য এখনও মন্তব্য মেলেনি গ্রিনউডের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডগ্রিনউডম্যানইউলিড স্পোর্টসহ্যারিয়েট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোটরসাইকেল পুরস্কার পেলো বিকাশের সেরা ১০ এজেন্ট

পরবর্তী

কোভিড বিধিনিষেধ বাতিলের দাবিতে কানাডায় বিক্ষোভ, সরিয়ে নেয়া হলো ট্রুডোকে

পরবর্তী

কোভিড বিধিনিষেধ বাতিলের দাবিতে কানাডায় বিক্ষোভ, সরিয়ে নেয়া হলো ট্রুডোকে

কক্সবাজারে লরির ধাক্কায় পথচারী নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT