চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড বিধিনিষেধ বাতিলের দাবিতে কানাডায় বিক্ষোভ, সরিয়ে নেয়া হলো ট্রুডোকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A
কানাডায় বড় বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, ট্রুডোকে সরানোর দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় কোভিড-১৯ ভ্যাকসিন এবং অন্যান্য জনস্বাস্থ্য বিধিনিষেধ  বাতিলের দাবিতে পার্লামেন্ট হিলে বিক্ষোভ করেছে হাজার হাজার ট্রাক চালক এবং বিক্ষোভকারীরা। এ ঘটনার পরে নিরাপত্তার স্বার্থে জাস্টিন ট্রুডো এবং তার পরিবারকে তাদের সরকারি বাসভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে।

সিবিসি প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার মধ্যরাত থেকে দেশটিতে প্রচণ্ড শীতের মধ্যেও ট্রাক চালকেরা পার্লামেন্টের সামনে জড়ো হতে শুরু করে। পরবর্তীতে তাদের সাথে যোগ দেয় অন্যান্য চালক এবং বিক্ষোভকারীরা।

পুলিশ সূত্র জানায়, দিনশেষে প্রায় ১০হাজার বিক্ষোভকারী সেখানে জমা হয়েছিলো। তবে যে সংগঠন এই ট্রাক চালকের দলকে এই আন্দোলন সংগঠিত করেছে, তারা রবিবার প্রার্থনার সময়সূচি এবং প্রেস কনফারেন্স করাসহ একটি ইভেন্টের সময়সূচি পাঠায়।

Banglabid

বিক্ষোভকারীদের কারণে দেশটির এই অঞ্চলে আটকে গেছে ট্র্যাফিক ব্যবস্থা। তাই পুলিশ এই অঞ্চলের আশেপাশে যাতায়াত না করতে অনুরোধ জানিয়েছেন সকলকে।

পার্লামেন্ট ভবনের সামনে ওয়েলিংটন স্ট্রিটে জড়ো হওয়া ট্রাক চালকেরা জাস্টিন ট্রুডো এবং জনস্বাস্থ্য বিধির নিন্দা জানায়। সীমান্ত অঞ্চলে ট্রাক চালকদের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয় বলে তারা এই বিক্ষোভ শুরু করে।

তারা এটা বলেও সতর্ক করে যে, কোভিড বিধিনিষেধ বাতিল না করলে দেশটিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করা হবে। বিক্ষোভকালে ট্রাক চালকেরা শনিবার সারা দিন এবং সন্ধ্যা পর্যন্ত হর্ন বাজায়।

Reneta

তবে পুলিশ জানায়, এই বিক্ষোভে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার স্বার্থে জাস্টিন ট্রুডো এবং তার পরিবারকে তাদের সরকারি বাসভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়, নিরাপত্তার কারণে জাস্টিন ট্রুডোকে কোথায় রাখা হয়েছে, তা জানানো সম্ভব নয়। তবে তিনি রাজধানীতেই আছেন। তিনি তার করোনা আক্রান্ত সন্তানের সংস্পর্শে আসায় বর্তমানে আইসোলেশনে রয়েছেন বলেও জানানো হয়।

এই বিক্ষোভ প্রধানত শুরু হয় সীমান্তে ট্রাক চালকদের ভ্যাকসিন ম্যান্ডেট বাতিল করার জন্য, যা পরবর্তীতে আরও বিশাল আকার ধারণ করেছে। বর্তমানে বিক্ষোভকারীরা সকল জনস্বাস্থ্য বিধিনিষেধ বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছে।

চালক নয় এমন বিক্ষোভকারীরা জানান, তারা মহামারি সংক্রান্ত সকল বিধিনিষেধ বাতিল করে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সরকারকে চাপ দিতে চাইছিলেন। তাদের এই বিক্ষোভের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছে যারা দাবি আদায়ে সহিংসতার ডাক দিয়েছে।

আন্দোলনের অংশ হিসেবে ট্রাক চালকেরা দেশটির অটোয়ার যুদ্ধ স্মৃতিসৌধে অজ্ঞাতনামা শহীদদের সমাধিস্থলে তাদের যানবাহন পার্ক করে। যা পরবর্তীতে স্থানীয় পুলিশের নির্দেশে সরিয়ে নেয়া হয়। এই ঘটনাকে খুবই অসম্মানজনক বলে উল্লেখ করেন অটোয়ার মেয়র জিম ওয়াটসন।

পরবর্তীতে বিক্ষোভকারীদের সেই সমাধিস্থলে গিয়ে নাচতেও দেখা যায়। এই ঘটনার নিন্দা জানায় ভ্যাটেরান্স অ্যাফেয়ার্স মিনিস্টার লরেন্স ম্যাকওলে এবং কানাডার সর্বোচ্চ সৈনিক জেনারেল ওয়ানে আইরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডায় বিক্ষোভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্ধবীকে পেটালেন এখন, ব্যবস্থা পরে

পরবর্তী

কক্সবাজারে লরির ধাক্কায় পথচারী নিহত

পরবর্তী

কক্সবাজারে লরির ধাক্কায় পথচারী নিহত

সেনা কর্মকর্তা সিনহা হত্যার মামলার রায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT