চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটরসাইকেল পুরস্কার পেলো বিকাশের সেরা ১০ এজেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২২
অর্থনীতি
A A

বিকাশের সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সেরা দশ এজেন্টকে মোটরসাইকেল পুরস্কার দিয়েছে বিকাশ। সারাদেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশের সব এজেন্টদের মধ্য থেকে এই সেরা দশ স্টার এজেন্টকে পুরস্কৃত করা হয়।

শনিবার বিকাশের প্রধান কার্যালয়ে স্টার এজেন্টদের কাছে মোটরসাইকেলগুলো হস্তান্তর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

পুরস্কারপ্রাপ্ত দশ স্টার এজেন্টরা হলেন- বরিশালের হেলাল উদ্দিন, বগুড়ার মোহাম্মদ কাদের, চট্টগ্রামের আলী হোসেন, কুমিল্লার মাসুদ আলম, ঢাকা উত্তরের শিব শংকর হালদার, ঢাকা দক্ষিণের মো. ওমর ফারুক, খুলনার মো. ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহের কাওসার আকবর, রংপুরের মো. শারিক আলম এবং সিলেটের নাজমুল আলম।

যাত্রা শুরুর সময় থেকে গত এক দশকে দেশের প্রতিটি প্রান্তে প্রায় তিন লাখ এজেন্ট নিয়ে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে বিকাশ। ‘হিউম্যান এটিএম’ হিসেবে খ্যাত এই বিকাশ এজেন্টরা মোবাইল আর্থিক সেবাকে সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবসময়। জরুরিসহ যেকোন প্রয়োজনে নিরবচ্ছিন্ন সেবা পেতে গ্রাহকরাও আস্থা রাখছেন বিকাশ এজেন্টদের ওপর। এদিকে, এজেন্ট হিসেবে কর্মসংস্থানের মাধ্যমে নিজের ও পরিবারের জীবনমানও উন্নয়ন করেছেন তারা।

পাশাপাশি, এজেন্টদের পেশাগত দক্ষতা উন্নয়ন, এমএফএস সংক্রান্ত বিধিবিধান প্রতিপালনে সর্তক থাকাসহ নানা বিষয়ে কর্মশালা এবং জীবনমান উন্নয়নে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানান উদ্যোগ অব্যাহত রেখেছে বিকাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশমোবাইল আর্থিক সেবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে আরও ৭১৮ রোহিঙ্গা

পরবর্তী

বান্ধবীকে পেটালেন এখন, ব্যবস্থা পরে

পরবর্তী

বান্ধবীকে পেটালেন এখন, ব্যবস্থা পরে

কোভিড বিধিনিষেধ বাতিলের দাবিতে কানাডায় বিক্ষোভ, সরিয়ে নেয়া হলো ট্রুডোকে

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT