চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণ, বিশেষ টাস্কফোর্স গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোকে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করতে গঠন করা হয়েছে রোহিঙ্গাদের নিয়ে একটি বিশেষ ইউনিফর্ম পরিহিত দল টাস্কফোর্স।

হাতির হাত থেকে রক্ষা পেতে রোহিঙ্গাদের ওই দলটি নীল টি শার্ট, নেভি ট্রাউজার এবং হলুদ রঙের জ্যাকেট পরিহিত একটি ইউনিফর্ম বাহিনী গড়ে তোলা হয়েছে। বিশেষ ওই দলটিতে ৫৭০ জন রোহিঙ্গা প্রতিরাতে হাতি তাড়ানোর কাজ করে। যারা ক্যাম্পে টাস্ক ফোর্স হিসেবে পরিচিত।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর বাংলাদেশি প্রতিনিধি রাকিবুল আমিন বলেন, গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোকে হাতির হাত থেকে রক্ষা করতে ৯৫টি ওয়াচ টাওয়ার এবং বড় একটি প্রশিক্ষিত দল গড়ে তোলা হয়েছে।

১৮ মাস আগে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা কক্সবাজার ক্যাম্পে অবস্থান করছেন। রোহিঙ্গা ক্যাম্পগুলোকে রাতে হাতির হাত থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাদের একজন শরণার্থী নুর ইসলাম।

নুর ইসলাম বলেন, আশ্রয় নেয়ার পর থেকে তারা শুধু জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ঝুঁকিতেই নয় হাতির আক্রমণের ঝুঁকিতেও দিন কাটাতে হয়।

উল্লেখ্য,  গত ছয়মাসে হাতি চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় হাতির হামলায় প্রায় ১৩ জন প্রাণ হারিয়েছে।

আইইউসিএন এর প্রতিনিধি রাকিবুল ইসলাম বলেন, হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে সতর্কতা বাড়ানো সহ হাতি তাড়ানোর উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাদের কাজের বিনিময়ে অর্থ প্রদান করা হয়। ওই টাস্কফোর্সের সহায়তায় কোন ধরণের দুর্ঘটনা ছাড়াই এখন পর্যন্ত  প্রায় ৫০ বার হাতির আক্রমণ থেকে ক্যাম্পকে রক্ষা করা হয়।

তিনি মনে করেন এর র্দীঘ স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা দরকার। তার জন্য বনের মধ্যে হাতিদের চলাচল, খাবার নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করার ফলে ওই এলাকার কয়েক কিলোমিটার জায়গা জুড়ে হাতিদের চলাচল, খাবার এবং প্রজনন বিঘ্নিত হয়েছে। বনে তাদের এই বিষয়গুলো নিশ্চিত করায় হবে দীর্ঘমেয়াদি সমাধন।

ট্যাগ: বন্য হাতির আক্রমণরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমা দেখে এসে ভুল ধরিয়ে দিন, শুধরে নেব: বাপ্পী

পরবর্তী

মঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়লেন রণবীর, আহত নারী ভক্তরা

পরবর্তী

মঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়লেন রণবীর, আহত নারী ভক্তরা

খালেদা জিয়াকে জেলখানায় কেমন দেখেছেন তা জানালেন মওদুদ

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT