চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাতিলের পথে ডাচ লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের বড় লিগগুলোর মধ্যে সবার আগে বাতিল হওয়ার পথে ডাচ ফুটবল লিগ এরেডেভাইস। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর এক বিবৃতির পর লিগ বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।

করোনাভাইরাসের কারণে থেমে থাকা লিগ শেষ করার ব্যাপারে বেশ আশাবাদীই ছিল কেএনভিবি। আয়াক্স, পিএসভির মতো ক্লাবগুলোর অনিচ্ছা সত্ত্বেও উয়েফার ঠিক করে দেয়া সময়সূচি মেনে ফুটবল শুরু করতে চাইছিল কর্তৃপক্ষ।

কিন্তু প্রধানমন্ত্রী মার্ক রুত্তি বিবৃতিতে জানিয়েছেন, সেপ্টেম্বরের আগে কোনভাবেই লিগ আয়োজন করতে দেয়া হবে না। এমনকি সেটা দর্শকহীনভাবে হলেও। বিবৃতির পরপরই প্রতিবেশী বেলজিয়ামের মতো লিগ বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে কেএনভিবি।

‘পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হচ্ছে যে, লিগ আয়োজনের জন্য অনুমতির দরকার সেটা কোনভাবেই ১ সেপ্টেম্বরের আগে দেয়া সম্ভব হচ্ছে না। এমনকি সেটা দর্শকহীনভাবে হলেও। ফলে ২০১৯-২০ মৌসুমের ফুটবল আয়োজনের আর সম্ভাবনা থাকছে না।’ প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে এমন।

সিদ্ধান্তের পর এখন উয়েফার সঙ্গে বৈঠকে বসে লিগের বাকি করণীয় ঠিক করতে চায় কেএনভিবি। আগামী শুক্রবার জানানো হবে আসল সিদ্ধান্ত।

থেমে থাকা লিগে এখনো বাকি আছে নয় ম্যাচ। গোল ব্যবধানে এযে আলকামারের চেয়ে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন আয়াক্স। অবনমনের কাছে থাকা দুই দলের অবস্থাও একই। সুতরাং কাকে চ্যাম্পিয়ন ও কাদের অবনমিত করা হবে তা আলোচনায় বসে ঠিক করতে হবে কেএনভিবিকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াক্সইউরোপউয়েফাডাচ লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT