চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য সাংবাদিকতার প্রশিক্ষণ দিবে ইআরএফ ইনস্টিটিউট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A
ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম

ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম

দেশে অর্থনীতি ও বাণিজ্য সাংবাদিকতার মান উন্নয়নে নিবিড় প্রশিক্ষণের আয়োজন করবে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। এ লক্ষ্যে প্রতিষ্ঠা করা হবে ইআরএফ ইনস্টিটিউট। নিজস্ব কার্যালয় ও ইআরএফ ইনস্টিটিউটের জন্য রাজধানীর পল্টনে জায়গা কিনছে ইআরএফ।

রোববার এ বিষয়ে ইআরএফ ও ডেভেলপার প্রতিষ্ঠান আবেদ হোল্ডিংস এর সঙ্গে একটি চুক্তি সই হয়েছে।

ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মোঃ বরকত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

অনুষ্ঠানে ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল বলেন, আমাদের দীর্ঘ দিনের একটি স্বপ্ন ছিল একটি স্থায়ী অফিস। একই সঙ্গে আমাদের বর্তমান কমিটির একটি প্রতিশ্রুতিও ছিল অফিস করে দেওয়ার। স্বপ্ন এবং আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে সবার সহযোগিতায় এটিকে স্থায়ী রূপ দিতে চাই।

সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল আমাদের প্রিয় সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

তিনি বলেন, এটি নিছক একটি অফিস হবে না, হবে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও উৎকর্ষ বাড়ানোর একটি অনন্য কেন্দ্র। আমাদের যৌথ চেষ্টায় ইআরএফ অফিস একদিন উন্নীত হবে ইআরএফ ইনস্টিটিউটে। তিনি জানান, আগামী বছরেই বাণিজ্য সাংবাদিকতায় একটি সার্টিফিকেট কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম
ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম
Reneta

আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অর্থনীতির বিকাশে অর্থনৈতিক প্রতিদেকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দিন দিন এ ক্ষেত্রটি বড় হচ্ছে। আগামীদিনে অর্থনীতির প্রবৃদ্ধির ক্ষেত্রে ইআরএফ অনেক অবদান রাখবে বলে মনে করেন তিনি।

চুক্তি সই অনুষ্ঠানে ইআরএফের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদুজ্জামান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক জাহিদ, সাবেক সভাপতি মনোয়ার হোসেন ও জাকারিয়া কাজল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান খান, সংগঠনটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, একাত্তর টেলিভিশনের বিজনেস এডিটর কাজী আজিজুল ইসলাম মাখন বক্তব্য রাখেন। এ সময় চ্যানেল টুয়েন্টিফোর এর নিউজ এডিটর হাসান ইমাম রুবেল, গাজী টিভির বিজনেস এডিটর রাজু আহমেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইআরএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT