চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৬
অর্থনীতি
A A

নতুন বছরের প্রথম দিন রাজধানীতে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা। এক মাস ব্যাপী এই মেলায় যানবাহনের শৃঙ্খলারক্ষা এবং আশেপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বিপিএম পিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।

শেরে-বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিমে খোলা জায়গায় বসবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা/২০১৭ (DITF-2017)। রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এই মেলায় বরাবরই দেশী-বিদেশী প্রচুর লোকের সমাগম হয়। তাই গাড়ি গমনাগমন, পার্কিংসহ চলাচল সুশৃঙ্খল করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে ডিএমপি।

মেলায় আসা যানবাহন পার্কিং স্থান:
ক। ০১ নং পার্কিং (ডিআইটিএফ-২০১৭ এর ভিআইপি গেট হতে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা)
খ। ০২ নং পার্কিং (ডিআইটিএফ-২০১৭ এর ০২ নং গেট সংলগ্ন খালি জায়গা)
গ। ০৩ নং পার্কিং (র‌্যাব-২ অফিসের বিপরীত কলোনী মাঠ)
ঘ। ০৪ নং পার্কিং (র‌্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনী মাঠ)
ঙ। মোটর সাইকেল পার্কিং (বিআইসিসি’র পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, মেলা ট্রাফিক কমান্ড সেন্টারের সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গা)।

মেলায় আগমন:
০১। যে সকল দর্শনার্থীরা যানবাহন নিয়ে ধানমন্ডি-নিউমার্কেট এর দিক থেকে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা/শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করবেন এবং ০২ নং পার্কিং ব্যবহার করবেন।

০২। যে সকল দর্শনার্থীরা যানবাহন নিয়ে গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরে-বাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র‌্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনী মাঠে (০৩ নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।

Reneta

০৩। যে সকল দর্শনার্থীরা যানবাহন নিয়ে পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিং ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরে-বাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে র‌্যাব-২ অফিস এর বিপরীত কলোনী মাঠে (৩নং পার্কিং) এবং পাশের মাঠে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে (৪নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।

০৪। যে সকল দর্শনার্থীরা যানবাহন নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলার আসবেন, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও নির্বাচন কমিশন সচিবালয় এর মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করবেন এবং ০১ নং পার্কিং ব্যবহার করবেন।

০৫। মোটর সাইকেল নিয়ে যারা মেলায় আসবেন, তারা বিআইসিসি এর পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, “ট্রাফিক কমান্ড সেন্টার” এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গায় পার্ক করে মেলায় প্রবেশ করবেন। মোটর সাইকেল নিজ দায়িত্বে রাখবেন।

০৬। মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ‘ফি’ এর বিনিময়ে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকবে এবং যানবাহন নিয়ে আসা সকলকে  ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হলো। পার্কিং এলাকায় গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে।

মেলা হতে বহির্গমন:
০১।
মেলার ০১নং পার্কিং থেকে বের হওয়ার ক্ষেত্রে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরে বাংলানগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণী হয়ে যেতে হবে।

০২। মেলার ০২নং পার্কিং থেকে বের হওয়ার সময় গণভবন স্কুল ক্রসিং, কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করতে হবে।

০৩। মেলার ০৩নং ও ০৪নং পার্কিং থেকে বের হওয়ার সময় শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণী উভয় রাস্তা ব্যবহার করা যাবে।

সরকারি ছুটির দিন:

০১। মেলা চলাকালীন সরকারী ছুটির দিন খামারবাড়ি থেকে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

০২। যানবাহন নিয়ন্ত্রণের সুবিধার্থে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও লিংক রোড (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। এই সড়ক ব্যবহারকারীগণকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।

রোড ডাইভারশন:
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা/২০১৭ (DITF-2017) চলাকালীন অত্র এলাকায় বসবাসকারী এবং সরকারী বেসরকারী দপ্তর সমূহে আসা গাড়ি ও শুধুমাত্র মেলায় প্রবেশকারী গাড়ি ছাড়া অন্যান্য সকলকে যানবাহনসহ বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

০১। বিআইসিসি ক্রসিং থেকে গণভবন স্কুল হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রসিং পর্যন্ত।

০২। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক (পশ্চিম মাথা) ও সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ গেইট থেকে গণভবণ স্কুল হয়ে পিডব্লিউডি ক্রসিং হয়ে বিআইসিসি পর্যন্ত।

০৩। শেরে বাংলা আদর্শ মহিলা কলেজ গেইট থেকে শিক্ষা প্রকৌশল ক্রসিং হয়ে প্যারেড স্কয়ার রোকেয়া সরণী ক্রসিং (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ) পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিবাণিজ্য মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT