স্পোর্টস

বাঘের থাবায় লন্ডভন্ড লঙ্কা

বাঘের থাবায় লন্ডভন্ড লঙ্কা

সাব্বির তাণ্ডবের পর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেলো বাংলাদেশ। সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন।

শের ই বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ৫৪ বলে ৮০ রানের ওপর ভর করে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

তবে মাত্র দুই রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। একটা পর্যায়ে ২৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে। কিন্তু এরপরই সাব্বির-সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের জুটি থেকে আসে ৮২ রান। যা টি২০তে বাংলাদেশের নবম সর্বোচ্চ।

শুরুতেই মোহম্মদ মিথুনকে ফিরিয়ে লঙ্কানদের প্রথম সাফল্য এনে দেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আমিরাতে বিপক্ষে ৪৭ রান করে লড়াইয়ের পুঁজি এনে দেওয়া মিথুন আজ ফেরেন শূন্য রানে।

মিথুনের পর লঙ্কানদের দ্বিতীয় শিকার সৌম্য সরকার। রানের খাতা খোলার আগেই তাকে ফেরান নুয়ান কুলাসেকারা। স্কোর বোর্ডে রান তখন মাত্র ২।

পঞ্চম ওভারে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। ফেরার আগে তিনি সাব্বিরের সঙ্গে ২৪ রানের পার্টনারশিপ গড়েন। যদিও তাতে তার অবদান মাত্র ৪ রান। এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

সাকিবের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে সাব্বির। চামিরার শিকার হয়ে ফেরার আগে ৫৪ বল থেকে সাব্বির করেন ৮০ রান।

সাব্বিরের পর চামিরার দ্বিতীয় শিকার সাকিব। তবে ফেরার আগে ৩৪ বল থেকে তিনি খেলেন সময় উপযোগী ইনিংস। এরপর মাহামুদউল্লাহর ১২ বলে ঝড়ো ২৩ রানে ১৪৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পান দাশমাথ চামিরা।

১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তিলেকারত্নে দিলশানকে ফিরিয়ে টাইগারদের সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের বল তুলে মারতে গিয়ে মিড অফে সৌম্য সরকারের তালুবন্দী হন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২ রান।

দিলশানের বিদায়ের পর জয়সুরিয়ার সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন চান্দিমাল। চান্ডিমাল মাহমুদউল্লাহর বলে সীমানার কাছে নুরুল হাসানের হাতে ক্যাচে দিয়ে ফেরার এক রান বাদেই সাকিবের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক সেট ব্যাটসম্যান জয়সুরিয়া। চাডিন্ডমাল করেন ৩৭ এবং জয়সুরিয়ার ব্যাট থেকে আসে ২৬ রান।

১৪তম ওভারে থিসারা পেরেরাকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান কাটার বয় মুস্তাফিজ। তার বলে পেরেরা এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন।

মুস্তাফিজের পর মাশরাফির আঘাত। মাশরাফিকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে সাব্বির তালুবন্দী হন মেলিন্ডা।

১৭ ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুস এবং শেষ ওভারে সানাকা- কুলাসেকারা উইকেট তুলে নিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেন আল-আমিন হোসেন।

ম্যাচ সেরা নির্বাচত হন সাব্বির রহমান।

বিষয়:এশিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…