বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলা রেঞ্জে সারবাহী জাহাজ ডুবি

বাগেরহাটের শরণখোলা রেঞ্জে সারবাহী জাহাজ ডুবি

মংলা থেকে ঢাকা যাওয়ার পথে বাগেরহাটের শরণখোলা
রেঞ্জের মরাভোলা এলাকায় এমভি জাবালে নুর নামে সারবাহী কার্গো জাহাজ ডুবে
গেছে।

গত ৩ মে মংলা বন্দর থেকে জাহাজটি পটাশ সার নিয়ে
ঢাকার উদ্দেশে রওয়ানা হলে মরাভোলার ডুবো চরে আটকা পড়ে। গতকাল সোমবার
জাহাজটির সার উদ্ধার ও আটকে পড়া জাহাজটি উদ্ধারের জন্য আরও দুটি জাহাজ
ঘটনাস্থলে পাঠায় মালিকপক্ষ। সার উদ্ধার ও আটকে পড়া জাহাজটি উদ্ধারের
চেষ্টা চালানোর সময় আটকা পড়া জাহাজটি এক দিকে হেলে পড়ে একপাশ পানিতে ডুবে
যায়।

জাহাজটি উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে
যাচ্ছে বলে জানা গেছে।

বিষয়:জাহাজ ডুবি বাগেরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…