ইরাকে গাড়িবোমা হামলায় ৪৮ ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তথাকথিত ইসলামি স্টেট (আইএস)।
জঙ্গি গোষ্ঠীটির দাবি, শিয়াদের জমায়েতকে লক্ষ্য করেই গাড়িবোমা হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে শিয়া অধ্যূষিত এলাকা বাইয়ায় একটি কার ডিলারশিপের কাছে এই গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। শক্তিশালী এই গাড়িবোমা হামলায় আহতের সংখ্যা অর্ধশতাধিক।
এ নিয়ে তিন দিনের ব্যবধানে বাগদাদে তৃতীয়বারের মতো আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলো।










