চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরশ্ছেদে সৌদি-আইএসের পার্থক্য কোথায়?

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৯:২২ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

মধ্যযুগীয় কায়দায় শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি আরবের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের মিল দেখতে পাচ্ছে বিশ্ব। এই মিলের মূলে রয়েছে কঠোর শরিয়া আইন।

বিশ্বের অন্যতম প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শরিয়া আইন বাস্তবায়নের বেলায় সৌদি ও আইএসের মধ্যে কোনো পার্থক্য নেই। বরং এই আধুনিক সময়েও সৌদি আরব ও জঙ্গি গোষ্ঠী আইএস একের পর এক শিরশ্ছেদের মাধ্যমে বর্বরতার দৃষ্টান্ত রেখে যাচ্ছে।

সেই ধারাবাহিকতায় শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড দিয়ে বর্বরতার সর্বশেষ নজির স্থাপন করলো সৌদি আরব।

নিমরসহ একদিনেই ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি। এদের মধ্যে অনেককেই হাটু গেড়ে বসিয়ে গলায় তলোয়ার চালিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।

শেখ নিমরের মৃত্যুণ্ড কার্যকরের কড়া সমালোচনা করে সৌদির সঙ্গে জঙ্গি আইএসের তুলনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সৌদি আরবের সঙ্গে আইএসের বর্বরতার মিল দেখিয়ে তার ওয়েবসাইটে একটি ছবি প্রকাশিত হয়। সেখানে সৌদি ও আইএসের শিরশ্ছেদের চিত্র তুলে ধরে প্রশ্ন করা হয়েছে, “পার্থক্য কোথায়?”

এই পোস্টকে পুঁজি করেই কেউ সামাজিক মাধ্যমে সৌদির সঙ্গে আইএসের তুলনা করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। তবে সমালোচনা থেমে নেই।

Reneta

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ‘ভিন্ন ধর্মাবলম্বীদের প্রকাশ্যে শিরশ্ছেদের জন্য কুখ্যাতি পেয়েছে আইএস। অনলাইনে প্রচারিত ভিডিওতে জঙ্গি গোষ্ঠীর বর্বরতায় হতবাক পুরো বিশ্ব। তবে রাষ্ট্রীয় পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে সৌদি আরব উগ্র সাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছে।’

অথচ বর্তমান আধুনিক পৃথিবীতে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের সংখ্যা হাতে গোনা। যেসব দেশে এই বিধান ছিলো তারাও সরে আসছে।

ইরানে ২০০১ সালের পর আর শিরশ্ছেদে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেনি। কিন্তু সৌদি আরবে শিরশ্ছেদের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। গত দু’দশকে এই মাত্রা দ্বিগুণ হয়েছে। বিশেষ করে রাজতন্ত্রের বিরুদ্ধে সরব কণ্ঠগুলোকে নানা অভিযোগে তলোয়ারের ঘায়ে উড়িয়ে দিচ্ছে সৌদি আরব।

২০১৪ সালে তথাকথিত ‘খিলাফতের’ ডাক দিয়ে বিরোধী মাথাগুলো এভাবেই তলোয়ারের কোপে আলাদা করা শুরু করেছিলো ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরা। তাদের দাবি শরিয়া আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবেই ‘ইসলাম বিরোধীদের’ শিরশ্ছেদ করছে তারা।

শুধু তারাই নয় এর আগে ১৯৯৬ সালে অপহরণ করা এক রুশ সৈনিক ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানালে চেচেন জঙ্গিরা তার শিরশ্ছেদ করে।

২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ড্যানিয়েল পার্লের শিরশ্ছেদ করে পাকিস্তানি জঙ্গিরা। বর্বর এই পদ্ধতি বিশ্বসম্প্রদায়ের জন্য উদ্বেগ-উৎকণ্ঠার।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষ দূত হুয়ান মেনদেজ ২০১৪ সালে সৌদি আরবের শিরশ্ছেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘এটা নিষ্ঠুর, অমানবিক এবং অত্যন্ত অবমাননাকর শাস্তি’।

জাতিসংঘ ছাড়াও সৌদি শিরশ্ছেদ প্রথা বন্ধে বারবার সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানমৃত্যুদণ্ডশিয়া-সুন্নিশিরশ্ছেদসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুদণ্ড কার্যকর করা শীর্ষ দেশগুলো

পরবর্তী

‘অস্ট্রেলিয়া ভীতুর দল’

পরবর্তী

‘অস্ট্রেলিয়া ভীতুর দল’

টরন্টো থেকেও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধে আইন দাবি

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT