চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা নাটকই শ্রেষ্ঠ: চলচ্চিত্রের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

‘অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের নাটক বেশি জীবনঘনিষ্ট’-জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে টেলিভিশন নাটক নিয়ে এমন মন্তব্যই করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরুপ চলচ্চিত্রের বেশ কিছু ক্ষেত্রে প্রতি বছরই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করেন। রবিবার (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকাল চারটায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। শুরুতেই বিগত দুই বছরে চলচ্চিত্রের চার গুণী ব্যক্তিত্ব এ টি এম শামসুজ্জামান, সুজাতা, প্রবীর মিত্র ও আলমগীরকে আজীবন সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। এরপর একে একে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

পুরস্কার প্রদান শেষে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা কথায় এক পর্যায়ে বাংলা চলচ্চিত্র দেখা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি নিজেও খুব বেশি সিনেমা দেখার সুযোগ পাই না। কিন্তু যখন আমি বিদেশে যাই, তখন বিমানে বসে সিনেমা দেখি। বাংলা বইগুলো (সিনেমা) খুঁজে খুঁজে দেখি। আমার এতো ভালো লাগে, এতো চমৎকার চমৎকার সিনেমাগুলো করা হয় আমার ভীষণ ভালো লাগে। এজন্য চলচ্চিত্রের মানুষদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর চলচ্চিত্র হোক, সেটাই আমি চাই।

এরপর কথা বলেন বাংলা নাটক নিয়েও। তিনি বলেন, এমনিতেতো সময় পাই না, ফাইল দেখতে দেখতে কিংবা নথি পড়তে পড়তেই দিন কেটে যায়। তবে মাঝে মাঝে টেলিভিশনে নাটক দেখি। কাউকে বদনাম করতে চাই না, অন্য জায়গার টেলিভিশন নাটকে যেমন শাড়ি-গয়নার কমপিটিশন, কিংবা সংসারের খুনসুঁটিপনা দেখি সে তুলনায় আমাদের নাটকগুলো অসাধারণ। আমাদের প্রত্যেকটা নাটকের ভেতর এতো জীবনধর্মী স্পর্শ রয়েছে, যার থেকে অনেক কিছু জানা যায়, শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। কাজেই সেদিক থেকে বলবো আমাদেরগুলো সব থেকে শ্রেষ্ঠ।

প্রধানমন্ত্রীর এমন কথায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত দর্শকের মধ্যে তুমুল কড়তালি পড়ে। প্রধানমন্ত্রী জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ করে সন্ধ্যা ৭টায় তিনি অংশ নিবেন শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বিপিএল-এর উদ্বোধন অনুষ্ঠানে।

ট্যাগ: চলচ্চিত্রনাটকবঙ্গবন্ধুবিপিএললিড বিনোদনশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের একাদশ আসরে পুরস্কার পেলো যারা

পরবর্তী

রুম্পা হত্যায় ৪ দিনের রিমান্ডে কথিত বন্ধু সৈকত

পরবর্তী

রুম্পা হত্যায় ৪ দিনের রিমান্ডে কথিত বন্ধু সৈকত

অর্ধেকের বেশি টিআইএনধারী রিটার্ন দাখিল করেননি: এনবিআর চেয়ারম্যান

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT