বিনোদন

বাংলা ছবি করছেন প্রিয়াঙ্কা

বাংলা ছবি করছেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

এবার বাংলা ছবিতে নাম লেখাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। কেবল একটা নয়, অন্তত দুটি ছবিতে কাজ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিগুলো প্রিয়াঙ্কার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেই তৈরি হবে।

এরই মধ্যে ছবির নামও চূড়ান্ত হয়ে গেছে— ‘বৃষ্টির অপেক্ষায়’ আর ‘বাস স্টপে কেউ নেই’। মজার ব্যাপার হল, ছবি দুটিতে টালিগঞ্জ ছাড়াও বলিউডের  কিছু পরিচিত মুখ দেখা যেতে পারে।

সম্প্রতি মারাঠি ভাষার সিনেমাতে কাজ করে ভারতের জাতীয় পুরষ্কার জুটেছে প্রিয়াঙ্কার। তাই ভারতের অন্যান্য অঞ্চলের ভাষার সিনেমায় মনযোগী হচ্ছেন তিনি। বলিউড হাঙ্গামা।

বিষয়:প্রিয়াঙ্কা চোপড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…