বাংলাদেশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

বাংলা একাডেমি ভবনের সামনে বাংলা একাডেমি লোগো ও স্মৃতি স্তম্ভ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি ভবন ও লোগো, স্মৃতি স্তম্ভের ছবি, যা সাহিত্য পুরস্কার প্রাপ্তির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়েছে। রোববার ২৩ জানুয়ারি বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

২০২১ সালের জন্য ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন।

পুরস্কার বিজয়ীরা হলেন- আসাদ মান্নান ও বিমল গুহ (কবিতা), ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য), হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ), সাধনা আহমেদ (নাটক), রফিকুর রশিদ (শিশু সাহিত্য), পান্না কায়সার (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), হারুন-অর রশিদ (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনি) এবং আমিনুর রহমান সুলতান (ফোকলোর)।

বিষয়:বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…