চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাবিদ’ কুমিল্লা অঞ্চলের বাছাইপর্বে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-৪র্থ বর্ষ এর কুমিল্লা অঞ্চলের বাছাইপর্বে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত বাছাইপর্বের প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

বিগত তিন বছরের বাছাই পর্বের তুলনায় এ বারেই সর্বাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। প্রাথমিক বাছাইপর্ব শেষে মূল পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে কুমিল্লা অঞ্চলের সেরা সাত বাংলাবিদ।

Banglabid

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.জি. এম. মনিরুজ্জামান এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, সম্পাদক  মো. আশিকুর রহমান এবং ইস্পাহানি টি লিমিটেড এর জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন)  আসলাম হোসেন চৌধুরী।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে উচ্চারণ, বানান, ব্যাকরণের দক্ষতা ও উপস্থিত বুৃদ্ধি যাচাইয়ের মাধ্যমে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে সেরা ৭ জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পায়।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

Reneta

ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি।

এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১ টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাছাইপর্ববাংলাবিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তী

রাজ-শুভশ্রীর দুই বছর!

পরবর্তী

রাজ-শুভশ্রীর দুই বছর!

পদ্মায় নৌকাডুবির ঘটনায় আরও ১ জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT