চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে শিগগিরই জনশক্তি নেবে আরব আমিরাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
প্রবাস সংবাদ
A A
জনশক্তি

গত দুই বছর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জনশক্তি রপ্তানির ধারা অনেকটা হ্রাস পেলেও শিগগিরই উপসাগরীয় দেশটি বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে পারে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বার্তা সংস্থা বাসস’কে এই তথ্য জানিয়েছেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান: তারা (ইউএই) আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আমার মনে হয়, ইউএই ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরো শ্রমিক রিক্রুট করলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে।

গত ৫-৬ ফেব্রুয়ারি আবুধাবিতে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ৪র্থ বাংলাদেশ-ইউএই যৌথ কমিশন সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন এম এ মান্নান। অপরদিকে ইউএই’র পক্ষে নেতৃত্ব দেন সেদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. আনোয়ার গার্গেশ। দীর্ঘ আট বছর পর দু’দিনব্যাপী এই যৌথ কমিশন সভা অনুষ্ঠিত হয়।

এম এ মান্নান আরো বলেন: ইউএই-তে জনশক্তি রফতানি ব্যাপকভাবে হ্রাসের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউএই কর্তৃপক্ষ বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেয়ার বিষয়ে আরো উদার নীতি গ্রহণের চিন্তা-ভাবনা করছেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একজন কর্মকর্তা বাসস’কে জানান: বৈঠকে বাংলাদেশ ভ্রমণ ভিসা ও কাজের ভিসাসহ বিভিন্ন ইউএই ভিসা পেতে এদেশের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা তুলে ধরা হয়েছে। ইউএই’র পক্ষ থেকেও বাংলাদেশকে জানানো হয়, তাদের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতজনশক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT