চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈদেশিক কর্মসংস্থানে রেকর্ড

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৯ অপরাহ্ণ ১৯, জুন ২০১৮
সম্পাদকীয়
A A

ঈদ আনন্দের রেশের মধ্যেই বাংলাদেশের নতুন এক অর্জনের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তার তথ্যমতে, গত এক বছরে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মীকে বিদেশে পাঠিয়ে বৈদেশিক কর্মসংস্থানের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ।

শুধু তাই-ই নয়, জাতীয় সংসদে তিনি আরো একটি সুখবর দিয়ে বলেছেন, বাংলাদেশি শ্রমিক পাঠাতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিশ্বের ৫২টি শ্রমবাজার নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এটা সবদিক থেকেই এটা ভালো খবর।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ থেকে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন শ্রমিক বিদেশে গেছেন। তাদের বেশির ভাগই গেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তার মানে আমরা মধ্যপ্রাচ্যের বাজার নির্ভরতা থেকে এখনো বের হতে পারিনি।

অথচ এ খাত সংশ্লিষ্টরা অনেক বছর থেকেই বলে আসছেন, বিকল্প বাজারের খোঁজ নিতে হবে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার শ্রমবাজার ধরতে হবে। শুধু তাই নয়, এজন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও দক্ষ কূটনৈতিক পদক্ষেপের কথাও তারা বারবার বলেছেন। কিন্তু সেখানে ইতিবাকচ পদক্ষেপ কিছু দেখা যায়নি।

এরই মধ্যে আমরা মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে বাংলাদেশি নারী শ্রমিকদেরকে অমানবিক নির্যাতনের মুখে ফিরে আসতে দেখেছি। এসব ঘটনা নিশ্চিতভাবেই দেশের নারী জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ বিষয়ে এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা থেকেই যাবে।

আমরা জানি, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি রেমিট্যান্স। চলতি বছরের মে মাসে রেকর্ড সৃষ্টি করে সর্বোচ্চ পরিমাণ ১৪৮ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। আগের মাস এপ্রিলেও রেমিট্যান্স আসে ১৩২ কোটি ৭১ লাখ ডলার।

Reneta

তাই আমরা মনে করি, বৈদেশিক কর্মসংস্থান তৈরিতেই সরকারের সবচেয়ে বেশি জোর দেওয়া উচিৎ। এক্ষেত্রে সরকারের নানা উদ্যোগও আছে। তবে তা বেশিরভাগ ক্ষেত্রেই তা মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। তবে নতুন ৫২টি শ্রমবাজারে জনশক্তি পাঠাতে সরকারের যে পরিকল্পনা-সেখানে নিশ্চয়ই নতুনত্ব থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জনশক্তিজনশক্তি রপ্তানিশ্রমবাজারশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT