চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A
ছবি: রাজধানীর বলাকা সিনেমা হল

ছবি: রাজধানীর বলাকা সিনেমা হল

আসন্ন ৯৩তম অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত অ্যান্থলজি ফিল্ম ‘ইতি, তোমারই ঢাকা’।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৩তম আসরের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়বে এই ছবিটি।

অস্কারে বিদেশী ভাষার বিভাগে ছবি মনোনয়নের বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইমপ্রেস টেলিফিল্মের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবং খনা টকিজের ‘মেইড ইন বাংলাদেশ’ ছবি দুটি জমা পড়ে।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আশির্বাদ চলচ্চিত্রের কার্যালয়ে ছবি দুটি দেখার পর ‘ইতি তোমারই ঢাকা’ ছবিকে চূড়ান্ত করে ৯৩তম অস্কার বাংলাদেশ কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ও অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান, চলচ্চিত্র গবেষক অধ্যাপক আবদুর সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র চিত্রগ্রাহক পঙ্কজ পালিত এবং চলচ্চিত্র নির্মাতা শামীম আকতার।

‘ইতি তোমারই ঢাকা’ ছবির ১১টি গল্প মূলত ঢাকা শহরে বাস করা এগারো ধরনের মানুষদের প্রতিনিধিত্ব করেছে। শহরের বুকে তাদের প্রত্যেকের জীবনযুদ্ধে টিকে থাকার যে যন্ত্রণা, তা দেখানো হয়েছে।

Reneta

এই চলচ্চিত্রের বিভিন্ন কাহিনীচিত্র পরিচালনা করেছেন- গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হ‌ুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিন নূর ও তানভীর আহসান।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অর্ধ শতাধিক অভিনয়শিল্পী। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

করোনার কারণে সংবাদ সম্মেলন করে ছবির নাম ঘোষণা দেওয়া সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করেছেন কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াঅস্কারঅ্যালেন শুভ্রইন্তেখাব দিনারইয়াশ রোহানইরেশ যাকেরনুসরাত ইমরোজ তিশাফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমেড ইন বাংলাদেশমোস্তফা মনোয়াররওনক হাসানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশেহতাজশ্যামল মাওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT