সম্প্রতি ঘটে যাওয়া পরপর কয়েকটি দু:সংবাদের মাঝে একটি স্বস্তির সংবাদ হচ্ছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের সুস্থ হয়ে নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে গেছেন।
বুধবার সম্মিলিত (সিএমএইচ) সামরিক হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সরাসরি চলে যানে নিজ ক্যাম্পাসে। সেখানে মুক্তমঞ্চে প্রিয় ছাত্র-ছাত্রীদের সাথে সময় কাটান দীর্ঘক্ষণ। স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ প্রিয় লেখক সেসময় তরুণ প্রজন্মেকে দেন দিক নির্দেশনা।প্রিয় শিক্ষককে কাছে পেয়ে আপ্লুত শিক্ষার্থীরা ও অগণিত ভক্ত।
তার এ সাহসী প্রত্যাবর্তনের পর তাকে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
সেখানে তিনি লিখেছেন,
প্রিয় জাফর ইকবাল। আপনার দ্রুত আরোগ্য লাভে যারপর নাই আনন্দিত। মৃত্যর খুব কাছে থেকে ফিরে এসে সরাসরি চলে গেছেন আপনার প্রাণপ্রিয় ছাত্রদের মাঝে। শিক্ষক হিসাবে আপনি আদর্শ এ কথা আবারো প্রমাণিত হলো। অনেক কাজ বাকী আমাদের। অনেক পথ পাড়ি দিতে হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে। আপনি সে যাত্রায় অনিবার্য সাহসী পুরুষ। ভালো থাকবেন। অনেক ভালো। বাংলাদেশ আপনার সাথে আছে।








