চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হলেও এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
২:৪৬ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হলেও এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কখনও যেনো ওই গোষ্ঠি তৎপর হতে না পারে। রাষ্ট্র ও সরকার প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানে ১৯৮৬ সালে যাত্রা শুরু করে রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী। যা পরবর্তী সময়ে বিশেষ নিরাপত্তা বাহিনী হিসেবে এসএসএফ হিসেবে নামকরণ হয়। সেনা, নৌ, বিমান বাহিনীসহ পুলিশ ও আনসারের চৌকস অফিসাররা এই বাহিনীতে দায়িত্ব পালন করেন।

দেশের প্রথম এই এলিট ফোর্সের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত দরবারে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএসএফ সদস্যদের আধুনিকায়নের পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির কারণে বিশ্ব সন্ত্রাসের চ্যালেঞ্জ মোকাবিলায় এই বাহিনীর দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

Banglabid

জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি আর আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সর্ম্পকে প্রধানমন্ত্রী বলেন, আর্ন্তজাতিক সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, নানা ধরনের সংঘাত বাড়ছে। বাংলাদেশকে আমরা এ সংঘাত থেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমরা যখনি ক্ষমতায় এসেছি তখনই চেষ্ঠা করেছি বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। জঙ্গিবাদ বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতিতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যান্ত নিষ্ঠার সাথে কাজ করে গেছে বলেই আজ বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত জঙ্গিমুক্ত করতে পেরেছি।

এসএসএফ সদস্যদের দক্ষতা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা ও আনুগত্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমার সাথে কাজ করতে গিয়ে কোনো কর্ম ঘন্টা ঠিক থাকে না, পাশাপাশি ক্লান্তিও চলে আসে। শুধু এটুকু বলব যে আমার লক্ষ্য একটাই যে, আমার প্রতিটি মিনিট কাজে লাগাতে চাই। আর দেশের উন্নয়নের জন্য এর ফলাফল দেশবাসি পাবেন। দেশের উন্নতি হোক সেটাই আমরা চাই।

Reneta

এসএসএফকে কঠোর নিরাপত্তা বলয় গড়তে হলেও এ কারণে যেনো রাজনীতিকরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেদিকে দৃষ্টি দিতে বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের সাথে কূশল বিনিময়ের পরে বিশাল আকৃতির কেক কাটেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসএফপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজন হত্যা: চারদিনের মধ্যে চার্জশিট

পরবর্তী

অনবদ্য অর্ধশতক লিটনের

পরবর্তী

অনবদ্য অর্ধশতক লিটনের

আশা অপূর্ণ রেখে মাত্র ৭৮ রানের লিড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT