চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ইমার্জিংকে জিতিয়ে ফিরলেন শামীম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬৪ রানের লক্ষ্যটাও কঠিন হয়ে যাচ্ছিল মন্থর ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ ইমার্জিং দলকে বিপদে পড়তে দেননি শামীম পাটোয়ারি। বাঁহাতির ৩৯ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস এনে দিয়েছে জয়।

চট্টগ্রামে রোববার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড উলভসকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ৬ উইকেট খুইয়ে ২ বল হাতে রেখে ইমার্জিং টাইগারদের জয় নিশ্চিত করেন শামীম।

শেষ ৭ বলে স্বাগতিকদের দরকার ছিল ১৫ রান। ৪৯তম ওভারের শেষ বলে ফুলটস ডেলিভারিতে ব্যাট পেতে দেন শামীম। ডিপ ফাইন লেগ দিয়ে বল আছড়ে পরে মাঠের বাইরে। ওই ছক্কায় ম্যাচে ফেরে বাংলাদেশ। ফিফটি পূর্ণ করেন হয় তরুণ তারকারও।

শেষ ওভারে দরকার পড়ে ৯ রান। প্রথম বলেই ৪ মেরে দেন সুমন খান। নাগালে চলে আসে জয়। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই বাংলাদেশ পৌঁছায় জয়ের বন্দরে। ৯ বলে ১১ রান করে অপরাজিত থাকেন সুমন।

জয় দিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে সাইফ হাসান, আকবর আলীর দল। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের কোভিড শনাক্ত হওয়ায়। ম্যাচ চলাকালীন পাওয়া করোনা রিপোর্টে পজিটিভ হন তিনি।

পরে দুই দলের সকল খেলোয়াড় নতুন করে পরীক্ষার জন্য নমুনা দেন। সকলেই নেগেটিভ হওয়ায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার গড়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

দুইদিন আইসোলেশনে থাকা প্রিটোরিয়াস খেলেছেন ৯০ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৩ রানের লড়াকু পুঁজি পায় আইরিশরা।

রাকিবুল হাসান ও সুমন খান নেন ২টি করে উইকেট। শফিকুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন একটি করে উইকেট।

ইমার্জিং টাইগারদের জয়ের পথে সাইফ হাসান ৩৬, মাহমুদুল হাসান জয় ৬৬, ইয়াসির আলি ৩১, তৌহিদ হৃদয় ৩১ রানের অবদান রাখেন।

ট্যাগ: আয়ারল্যান্ড উলভসবাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টসশামীম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএল: ৯ এপ্রিল মাঠে গড়িয়ে পর্দা নামবে ৩০’মে

পরবর্তী

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

পরবর্তী
স্বাধীনতা পুরস্কার ২০২৩, একুশে পদক, পদক, বাংলাদেশ, পুরস্কার, সম্মাননা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পটভূমিতে ফুলের বাগান. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মার্চের ভাষণ লিখিত কোনো ভাষণ নয়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT