স্পোর্টস

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে জিততে চায় দু’দলই

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে জিততে চায় দু’দলই

আগামী ২ জুন প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান। খেলা হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য ইতোমধ্যে বাংলাদেশে এসেছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল।

আফগানিস্তান দল রোববার বিকেলে অনুশীলন করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। বাংলাদেশ দলও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে।

দু’দলেরই লক্ষ্য ম্যাচে জয়ী হওয়া। তবে উভয় দলই প্রচণ্ড গরমে স্বাভাবিক খেলাটা অন্তরায় হতে পারে বলে জানিয়েছে।

প্রসঙ্গত প্রথম প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ।

বিষয়:আফগানিস্তান ফুটবল দল ফিফা প্রীতি ফুটবল ম্যাচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…