স্পোর্টস

ঢাকায় আফগান ফুটবল দল

ঢাকায় আফগান ফুটবল দল

সিঙ্গাপুর অ্যাসাইনমেন্টের পর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী মিশন আফগানিস্তান। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে শনিবার ঢাকা পৌঁছেছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল।

আগামী ২ জুন বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ-আফগানিস্তানের ফুটবল লড়াই।

ফ্রেন্ডলি ম্যাচ হলেও শক্তিশালী টিম নিয়েই বাংলাদেশে এসেছে আফগানরা। ওয়ার্ল্ড ফুটবল র‌্যাঙ্কিংয়ে আফগানদের অবস্থান ১৩৫ আর বাংলাদেশের ১৬৯।

বিশ্বকাপ ফুটবল ২০১৮-এর বাছাই পর্ব শুরু করার আগে দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

প্রথমটিতে শনিবার এগিয়ে থেকেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে ক্রুইফ-মামুনুলের দল।

বিষয়:আফগানিস্তান ফুটবল দল ফিফা প্রীতি ফুটবল ম্যাচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…