ফুটবল

জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারল ব্রাজিল

জাপানের বিপক্ষে ব্রাজিলের ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান বনাম ব্রাজিল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়ে উজ্জীবিত ব্রাজিল হেরে বসেছে আরেক এশিয়ান দল জাপানের কাছে। ব্রাজিলের বিপক্ষে দারুন প্রত্যাবর্তন করেছে জাপান। পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার সূর্যোদয়ের দেশটি।

টোকিওর আজিনোমোটো স্টেডিয়াম সেলেসাওদের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে জাপান। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে আনে জাপান।

২৬ মিনিটে পাউল হেনরিকের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৩২ মিনিটে ব্যবধান দিগুণ করেন গ্যাব্রিয়েল মার্টিনালি।

বিরতি থেকে ফিরে লিড ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তি শিষ্যরা। ৫২ মিনিটে ব্যবধান কমায় তাকুমি মিনামিনো। ১০ মিনিট পর কেইতো নাকামুরার গোলে সমতায় ফিরে জাপান। ৭১ মিনিটে জাপানের জয়সূচক গোলটি করেন আয়াসে ইউন্ডা।

বিষয়:কার্লো আনচেলত্তি জাপান ফিফা প্রীতি ফুটবল ম্যাচ ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…