চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে আশার আলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সমঝোতার ব্যাপারে ‘আন্তরিক উন্নতি’ হয়েছে।

বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে আন্দোলন করছে দেশটির সব স্তরের ক্রিকেটার। ইতিমধ্যে ‘এ’ দল সাউথ আফ্রিকা সফর বাতিল ঘোষণা করেছে। শঙ্কায় পড়েছিল অ্যাশেজসহ বাংলাদেশ সফরও।

বাংলাদেশ দল ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন চলছে ফিটনেস ক্যাম্প। বিসিবি এই সিরিজটি নিয়ে চিন্তায় আছে। কেননা জুলাইতে পাকিস্তান না আশায় খেলা হয়নি। এবার আগস্টে যদি অস্ট্রেলিয়া না আসে তবে দীর্ঘ বিরতি পড়ে যাবে।

বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলাটা বোর্ডের প্রস্তাবিত নতুন চুক্তি ঘিরে। এতে ক্রিকেটারদের মোট আয় প্রায় ৩৫ শতাংশ বাড়বে, তবুও বোর্ডের আয়ের তুলনায় খেলোয়াড়দের বেতন-ভাতা নিতান্তই কম মনে করছে খেলোয়াড়দের সংগঠন এসিএ। খেলোয়াড়দের বেশি আপত্তি রাজস্বের অংশ নিয়ে। ১৯৯৭ সাল থেকে চলে আসা বর্তমান চুক্তিতে রাজস্বের একটা অংশ পান ক্রিকেটাররা। তৃণমূলের ক্রিকেটে অনুদান আরও বাড়াতে এবার এতে একটু বদল আনতে চাইছে বোর্ড। তাদের প্রস্তাব, শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের ভাগ পাবেন, ঘরোয়া ক্রিকেটাররা পাবেন একটা নির্দিষ্ট অঙ্ক।

কিন্তু স্মিথ-ওয়ার্নাররা ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও লড়ে যাচ্ছেন। এ নিয়েই চলছে অচলাবস্থা। ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই না করায় ক্রিকেটারদের আর বেতন দেবে না বোর্ড। ক্রিকেটাররাও অবস্থা না বদলালে চুক্তি সই করবেন না  বলে জানিয়ে দিয়েছেন।

এই অবস্থা সপ্তাখানেকের ভেতর পরিবর্তন হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুক্রবারের মিটিং শেষে দুপক্ষই একটা সমঝোতার ব্যাপারে রাজি হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT