বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও মিয়ানমার দেশের পতাকা একসঙ্গে ঝুলছে, প্রতীকীভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিনিধিত্ব করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে রোহিঙ্গাদের ‘বাঙ্গালি মুসলিম’ বলায় তার প্রতিবাদও জানায় ঢাকা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ ও সেনাবাহিনীর ওপর রোহিঙ্গা জঙ্গিদের কথিত হামলা এবং সরকারি বাহিনীর উপর পাল্টা হামলায় ৮৯ জন নিহত হওয়ার পর রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ।

মিয়ানমারের সঙ্গে সীমান্তে কড়া নজরদারী করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে অনুপ্রবেশের সময় বিভিন্ন স্থানে অন্তত এক হাজার রোহিঙ্গাকে বাধা দেয়া হয়। ৭৩ জনকে ফেরত পাঠানো হয় মিয়ানমারে।

এসবের মধ্যে শনিবার বান্দরবানের তুমরো সীমান্তে বিজিবি ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুঁড়ে মিয়ানমারের বর্ডার গার্ড-বিজিপি।

এমন পরিস্থিতিতে আলোচনার জন্য বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়:মিয়ানমারের রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…