অর্থনীতি

বাংলাদেশের ধারাবাহিক সাফল্যে অভিনন্দন জানালেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

বাংলাদেশের ধারাবাহিক সাফল্যে অভিনন্দন জানালেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানিয়েছেন  বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

রবিবার অর্থমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

এছাড়াও, রোহিঙ্গাদের প্রতি উদারতার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিম ইয়ং কিম।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে সচিবালয়ে আসেন জিম ইয়ং কিম। পরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পৌনে ১০টার দিকে তিনি সচিবালয় থেকে চলে যান।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম শনিবার ঢাকায় এসেছেন। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুদিনের সফরে তিনি বাংলাদেশে এসেছেন।

এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও শনিবার মধ্যরাতে ঢাকায় আসেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিব আগামী সোমবার ২ জুলাই কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো ঘুরে দেখবেন।

বিষয়:বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…