আন্তর্জাতিক

৩০ জুন পদত্যাগ করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের ছবি, আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের ছবি, আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট  ডেভিড ম্যালপাস তার মেয়াদ শেষ হওয়ার এক বছর পূর্বেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ম্যালপাস চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর ৩০ জুন তার পদ ছেড়ে দেবেন।

সম্প্রতি ম্যালপাস এক টুইটে এ কথা জানান।

বৈশ্বিক উষ্ণতা নিয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ম্যালপাস। এবিষয়ে ম্যালপাস এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের প্রধান উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের এবং অনেক চিন্তার পরে আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমি যা চেয়েছিলাম তার অনেক কিছুই আমরা অর্জন করেছি।

বিশ্বব্যাংক ১৮৭ টি দেশের একটি সংস্থা যা দারিদ্র্যতা হ্রাসে সহায়তা করার জন্য উন্নয়নশীল দেশগুলিকে ঋণ দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালপাসকে ২০১৯ সালে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রধান নিযুক্ত করেছিলেন।

ম্যালপাসের আমলে সংস্থাটি বিশ্বব্যাপী কোভিড মহামারী এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধসহ একাধিক সংকটে সাড়া দিয়েছিল। বিশ্বব্যাংক বলেছে যে, মালপাস আর্থিক ক্ষেত্রে রেকর্ড করেছেন। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে, সরকারের ঋণের বোঝা কমাতে এবং দারিদ্র্য হ্রাসে সহায়তা করার নীতিগুলির ওপরও মনোনিবেশ করেছিলেন।

বিষয়:ডেভিড ম্যালপাস প্রেসিডেন্ট বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…